মধ্যযুগের কবিতা- : বাংলা সম্মান ২য় বর্ষ কোর্স কোড – ২২১০০৩
কালকেতু উপাখ্যানের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন ১: কালকেতু উপাখ্যান অংশে কালকেতুর বাবা কে?
উত্তর: ধর্মকেতু, দাদা—চন্দ্রকেতু। কালকেতুর বাবার পেশাও ছিল পশু শিকার।
প্রশ্ন ২: মুরারী আংটির মূল্য কত দেয়?
উত্তর: সাত কোটি টাকা।
প্রশ্ন ৩: দেবীর আগমনের কারণ কী?
উত্তর: কালকেতুর দ্বারা পুজো প্রচার।
প্রশ্ন ৪: কবির বাস কোথায়?
উত্তর: দামিন্যায়।
প্রশ্ন ৫: পোতদার টাকায় কত কম দিত?
উত্তর: আড়াই আনা।
প্রশ্ন ৬: হাতির দাঁত সংগ্রহ করা হয় কীভাবে?
উত্তর: হাতির শুঁড় ধরে আছড়ে মেরে দাঁত উপড়ে নেয়।
প্রশ্ন ৭: ভগবতী কে?
উত্তর: চণ্ডীদেবী ।
প্রশ্ন ৮: শশ কী বলেছিল?
উত্তর: কালকেতু জাল পেতে ধরে, জীবন্ত ঘরে ঘরে বেচে।
প্রশ্ন ৯: মুরারী শীল আংটির মূল্য কীভাবে জানে?
উত্তর: দেবী চ-ী স্বপ্নে বলে।
প্রশ্ন ১০: কালকেতু উপাখ্যান গ্রন্থে কালকেতু কোথায় পশু শিকার করত?
উত্তর: কলিঙ্গ রাজ্যের এক গভীর অরণ্যে।
প্রশ্ন ১১: গন্ডারের নালিশ কী ছিল?
উত্তর: খড়গের জন্য গন্ডারের দুই ভাই মারা গেছে।
প্রশ্ন ১২: সাধপক্ষ কী?
উত্তর: সামাজিক লোকাচার। বাঙালি সমাজে সাত মাসের গর্ভাবস্থায় এটি করা হয়।
প্রশ্ন ১৩: ফুল্লরার বারমাস্যার উদ্দেশ্য কী ছিল?
উত্তর: অভাবের দুঃখ দেখিয়ে সুন্দরীকে তাড়ানো।
প্রশ্ন ১৪: কবি কার অত্যাচারে ভিটে ছাড়ে?
উত্তর: ডিহিদার মামুদ সরীপের।
প্রশ্ন ১৫: শিবা কেন ধরে?
উত্তর: বৈদ্যজনের কাছে বিক্রয়ের জন্য।
প্রশ্ন ১৬: চমরীর নালিশ কী ছিল?
উত্তর: চমরীর লেজ কালকেতু কেটে নিয়েছে চামর পাখার জন্য।
প্রশ্ন ১৭: দেবী কী কী দেয়?
উত্তর: একটি মূল্যবান আংটি, আর সাত ঘড়া ধন।
প্রশ্ন ১৮: কালকেতু ফুল্লরাকে কী রান্নার কথা বলে?
উত্তর: কাঁচড়া ক্ষুদের জাউ আর বনাতি শাক রান্না করতে বলে।
প্রশ্ন ১৯: সুবর্ণগোধিকা রূপ ধারণ করে কে?
উত্তর: দেবী নিজে।
প্রশ্ন ২০: পশুরা সিংহের কাছে কখন যায়?
উত্তর: নিশানকালে কালকেতু শয়ন করলে।
প্রশ্ন ২১: কালকেতুর আংটি দেখে মুরারী শীল কী বলে?
উত্তর: এটি সোনা বা রূপা নয়, বেঙ্গা পিতল।
প্রশ্ন ২২: মহিষের দুর্দশার চিত্র কেমন ছিল?
উত্তর: মাথা থেকে রক্ত ঝরছিল, শিং উপড়ে নেওয়া হয়েছিল।
প্রশ্ন ২৩: ভগবতী পশুদের কী করলেন?
উত্তর: অভয় দান করলেন, সিংহকে কণ্ঠমালা দিলেন।
প্রশ্ন ২৪: বরাহর উত্তর কী?
উত্তর: নানান যন্ত্র দিয়ে পশু ধরে।
প্রশ্ন ২৫: দেবী কেন বর প্রদান করে?
উত্তর: নগর পত্তন ও চ-ী পূজার ব্যবস্থা করার জন্য।
প্রশ্ন ২৬: শশ সম্পর্কে মন্তব্য কী ছিল?
উত্তর: পবনের মত চলে।
প্রশ্ন 27: বিয়েতে ঘটক পায় কত?
উত্তর: চার কাহন, পাঁচ গণ্ডা গুয়া, পাঁচ সের গুড়।
প্রশ্ন 28: বানরের অভিযোগ কী?
উত্তর: কালকেতু ধরে নিয়ে গিয়ে বিক্রি করে, ফলে কপিবংশ শেষ।
প্রশ্ন 29: কোন কোন হরিণ আছে?
উত্তর: বারশিঙ্গা, তুলারু, ঘোড়ারু, ঢোলকাণ।
প্রশ্ন 30: সম্পদ কীভাবে বাড়ি আসে?
উত্তর: কালকেতু ও ফুল্লরা মিলে বহন করে, দেবীকেও কিছু দেয়।
প্রশ্ন 31: কালকেতু উপাখ্যান অংশের মূল আখ্যানের নাম কী?
উত্তর: চ-ীমঙ্গল।
প্রশ্ন 32: মহিষের বিশেষণ কী?
উত্তর: তুমি বট, যমের বাহন, পর্বত পাড়িতে পার।
প্রশ্ন 33: বিয়েতে পণ কত ছিল?
উত্তর: দ্বাদশ কাহন।
প্রশ্ন 34: কালকেতুর বাবা কাকে ছেলের জন্য মেয়ে খুঁজতে বলে?
উত্তর: সোমাই প-িতকে।
প্রশ্ন 35: দেবী ফুল্লরার বাড়িতে আসার ব্যাপারে কী বলে?
উত্তর: হেঁয়ালি করে বলে, কালকেতু নিজেই এনেছে।
প্রশ্ন 36: হরিণী কান্দে কেন?
উত্তর: স্বামী-সন্তান মারা গেছে, রতি-সুখ নেই, তবু মৃত্যু হয় না।
প্রশ্ন 37: কালকেতু তীর ধনুক তাক করলে সুন্দরী কী করে?
উত্তর: পরিচয় দিয়ে বলে সে পার্বতী, বর দিতে এসেছে।
প্রশ্ন 38: গজঘটা কী বলে নালিশ করে?
উত্তর: সিংহের সেবায় দাঁত হারিয়েছে।
প্রশ্ন 39: চণ্ডী গন্ডারকে কোন বিশেষণে ডাকে?
উত্তর: বিষম তোমার খান্ডা, পর্বত চিরিতে পার।
প্রশ্ন 40: শিকারি শিকার করার পর বাঘ থেকে কী নেয়?
উত্তর: নখ ও চামড়া।
প্রশ্ন 41: কালকেতু উপাখ্যান কী দিয়ে শুরু?
উত্তর: প্রার্থনা দিয়ে।
প্রশ্ন 42: ফুল্লরা সইয়ের কাছে ক্ষুদ ধার চাইতে গিয়ে কী করে?
উত্তর: চুল আঁচড়ে, উকুন বেছে, সিঁদুর দিয়ে, ক্ষুদ ধার করে।
প্রশ্ন 43: শিকার না পেয়ে কালকেতু কী করে?
উত্তর: স্বর্ণগোধিকাকে পুড়িয়ে খেতে বাড়ি আনে।
প্রশ্ন 44: নিদয়া গর্ভকালীন কী কী খেতে চেয়েছিল?
উত্তর: মহিষের দই, হাঁসের ডিমের বড়া।
প্রশ্ন 45: কালকেতু উপাখ্যান অংশের গ্রন্থ উৎপত্তির কারণ অধ্যায়ে কালকেতুর বাবা কয় পুরুষ ধরে দামিন্যায় ছিল?
উত্তর: ছয়-সাত পুরুষ ধরে।
প্রশ্ন 46: দেবী কীভাবে স্বর্ণমৃগ রূপ নেন?
উত্তর: কালকেতুকে সারাদিন ব্যস্ত রাখতে।
প্রশ্ন 47: বারমাস্যার বৈশিষ্ট্য কী?
উত্তর: পাতার ছাউনি ঘর, বৈশাখে নিরামিষ, আশ্বিনে মাংস বিক্রি হয় না, মাঘে কুয়াশা।
প্রশ্ন 48: বাঘ কেন ভয় পায়?
উত্তর: দূর থেকে বাণ মারে বলে।
প্রশ্ন 49: বিয়েতে লবণ কীভাবে আনে?
উত্তর: চারি কড়া ঋণ করে।
প্রশ্ন 50: কালকেতুর আংটি দেখে মুরারী শীল কী বলে?
উত্তর: সোনা-রূপা নয়, বেঙ্গা পিতল।
প্রশ্ন: ৫১ কালকেতু উপাখ্যানের মূল আখ্যানের নাম কী ?
উত্তর: চণ্ডীমঙ্গল । (দেবখণ্ড আক্ষেটিক খণ্ড , বণিক খণ্ড )
প্রশ্ন: তিন খণ্ডের মধ্যে পাঠ্য অংশ কোনটি ?
উত্তর: কালকেতু উপাখ্যান।
প্রশ্ন: কালকেতু উপাখ্যান মূল আখ্যানের কোন খ- ?
উত্তর: ব্যাধ খ-/ আক্ষেটিক খ-।
কালকেতু উপাখ্যান : সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. প্রশ্ন: দেবী কেন বর প্রদান করে?
উত্তর: সাত রাজার সম্পদ নিয়ে কালকেতু যেন বন কেটে নগর পত্তন করে এবং দেবী চ-ীর পুজোর ব্যবস্থা করে।
২. প্রশ্ন: রান্নার জন্য লবণ কীভাবে আনবে?
উত্তর: চারি কড়া ঋণ করে।
৩. প্রশ্ন: ফুল্লরার বার মাসের দুঃখের কথা শুনে সুন্দরী বলে?
উত্তর: আজ থেকে সুন্দরীর সম্পদে ফুল্লরারও ভাগ আছে, সে যেন চিন্তা না করে।
৪. প্রশ্ন: কালকেতুর আংটি দেখে মুরারী শীল কী বলে?
উত্তর: এটি সোনা বা রূপা নয়, বেঙ্গা পিতল।
৫. প্রশ্ন: দেবীর আগমনের কারণ কী?
উত্তর: কালকেতুর দ্বারা পুজো প্রচার।
৬. প্রশ্ন: ফুল্লরা শুধু আংটি নেয় না কেন?
উত্তর: সামান্য একটি আংটি নিয়ে কিছুই হবে না, বরং দুর্নামই হবে।
৭. প্রশ্ন: ফুল্লরার কান্না দেখে কালকেতু কী বলে?
উত্তর: শাশুড়ি, ননদী কেউ নেই, তবে কেন সে কাঁদে, চোখ মুখ কেন লাল।
৮. প্রশ্ন: কালকেতু উপাখ্যান অংশে কালকেতুকে দেবী কী কী দেয়?
উত্তর: একটি মূল্যবান আংটি, আর সাত ঘড়া ধন।
৯. প্রশ্ন: ফুল্লরা সইয়ের কাছে ক্ষুদ ধার চাইতে গিয়ে কী করে?
উত্তর: সইয়ের চুল আঁচড়িয়ে মাথার উকুন বেছে দিয়ে, মাথায় তিল দিয়ে, কপালে সিঁদুর দিয়ে, দু-কাঠা ক্ষুদ ধার চায়। এবং কাল দেবে বলে অঙ্গীকার করে।
১০. প্রশ্ন: দেবী ফুল্লরার বাড়িতে আসার ব্যাপারে কী বলে?
উত্তর: হেঁয়ালি করে বলে যে, স্বামী ‘নিজ-গুণে’ বেঁধে এনেছে। সুন্দরী কালকেতুর মঙ্গল করতে এসেছে। কালকেতু নিজেই এনেছে, কালকেতু অস্বীকার করলে সুন্দরী চলে যাবে।
১১. প্রশ্ন: ফুল্লরার বদলে বাসি মাংস নিয়ে হাটে কে যায়?
উত্তর: কালকেতু পসরা নিয়ে যায়।
১২. প্রশ্ন: ফুল্লরা তার সংসারের বিপদ আগে থেকে কীভাবে বোঝে?
উত্তর: সই এর বাড়ি থেকে ফেরার সময় ফুল্লরার বাম বাহুর মাংস কেঁপেছে, বাম চোখ নেচে উঠেছে। ঘরে এসেই সে যুবতী ষোড়শী সুন্দরী দেখেছে।
১৩. প্রশ্ন: কালকেতু শিকার না পেয়ে কী করে?
উত্তর: স্বর্ণগোধিকাকে পুড়িয়ে খেতে বাড়ি নিয়ে আসে, ফুল্লরাকে সই-এর বাড়ি থেকে ক্ষুদ ধার করে আনতে বলে এবং স্বর্ণগোধিকাকে শিকপোড়া দিতে বলে।
১৪. প্রশ্ন: মুরারী শীল আংটির মূল্য কীভাবে জানে?
উত্তর: দেবী চণ্ডী স্বপ্নে বলে।
১৫. প্রশ্ন কালকেতু উপাখ্যান অংশে: ফুল্লরার বারমাস্যার উদ্দেশ্য কী ছিল?
উত্তর: ভাল কথায় সুন্দরীকে তাড়াতে না পেরে দুঃখের ডালি নিয়ে বসে। উদ্দেশ্য অভাব দেখে যদি সুন্দরী চলে যায়।
১৬. প্রশ্ন: সুন্দরী কালকেতুর অবাধ্য হলে কালকেতু কী করে?
উত্তর: কালকেতু তার দিকে তীর ধনুক তাক করে।
১৭. প্রশ্ন: বনের মধ্যে দেবী স্বর্ণমৃগ রূপ ধারণ করে কেন?
উত্তর: কালকেতুকে সারাদিন ব্যস্ত রাখবে বলে।
১৮. প্রশ্ন: কালকেতু অন্য নারীকে কী চোখে দেখে?
উত্তর: অন্য নারীকে কালকেতু মাতৃসম দেখে, তাই ফুল্লরার অভিযোগে ক্ষেপে যায়।
১৯. প্রশ্ন: দেবী থাকতে চাইলে ফুল্লরা কী করে?
উত্তর: দেবীর থাকার অনুরোধে ফুল্লরা নানা কথায় বোঝায়—স্বামীই সতীর একমাত্র গতি, সতীন ঝগড়া করলে দ্বিগুণ বেগে সহ্য করতে হয়, স্বামীর ঘরে ফিরে যাওয়াই তার উচিত।
২০. প্রশ্ন: ফুল্লরা সইয়ের সন্তানের নাম কী?
উত্তর: সইয়ের সন্তান বিমলা।
২১. প্রশ্ন: সুন্দরীকে দেখে কালকেতু কী বলে?
উত্তর: কালকেতু ব্যাধ, নীচ জাতি, বাড়ির চারপাশে পশুর হাড়, এ ঘরে পা রাখলেও স্নান করতে হয়। তাই, দিন থাকতে সুন্দরী চলে যাক, কালকেতু তাকে রেখে আসবে।
২২. প্রশ্ন: সম্পদ কীভাবে বাড়ি আসে?
উত্তর: কালকেতু-ফুল্লরা দুজনে বয়ে আনতে না পেরে দেবীর কাছেও কিছু দেয়। কালকেতু বারবার পেছনে চেয়ে দেখে দেবী আসছে কি না, দেবী শুধু মুচকি হাসে।
২৩. প্রশ্ন: কালকেতু উপাখ্যান অংশে ফুল্লরার বারমাস্যার বৈশিষ্ট্য কী?
উত্তর: ঘর পাতার ছাউনি, ভেন্না গাছের খুঁটি, প্রথম ঝড়েই ভেঙে পড়ে। বৈশাখে কেউ মাংস কেনে না, আশ্বিনে মাংস বিক্রি হয় না, মাঘে কুয়াশায় শিকার মেলে না।
২৪. প্রশ্ন: ফুল্লরা হাটে গিয়ে কালকেতুর কাছে কী অভিযোগ আনে?
উত্তর: অভিমানে বলে—পিপীলিকার পাখা গজায় মরণের আগে, সেও কী মরার জন্য অন্যের ষোড়শী কন্যা ঘরে এনেছে।
২৫. প্রশ্ন: দেবী কী পরিচয় দেয়?
উত্তর: ইলাব্রত দেশের ব্রাহ্মণের কন্যা, ঘোষাল পরিবারের বৌ, সাত সতীনের ঘর—তাই সে ঘর ছেড়েছে।
২৬. প্রশ্ন: দেবী স্বর্ণগোধিকা শেষে কী রূপ নেয়?
উত্তর: পাটের শাড়ি পরিহিতা ষোল বছরের যুবতীর রূপ নেয়। হুংকার দিয়ে বাঁধন ছিড়ে ফেলে।
২৭. প্রশ্ন: কালকেতু ফুল্লরাকে কী রান্নার কথা বলে?
উত্তর: কাঁচড়া ক্ষুদের জাউ আর বনাতি শাক দুই-তিন হাঁড়ি রান্না করতে বলে।
২৮. প্রশ্ন: কালকেতু তীর ধনুক তাক করলে সুন্দরী কী করে?
উত্তর: পরিচয় দিয়ে বলে যে, সে পার্বতী। বর দিতে এসেছে, তীর-ধনুক রেখে কালকেতু বর চেয়ে নিক।
২৯. প্রশ্ন: মুরারী আংটির মূল্য কত দেয়?
উত্তর: সাত কোটি টাকা।
৩০. প্রশ্ন: ফুল্লরার মাথায় আকাশ ভেঙে পড়ে কেন?
উত্তর: দেবী ফুল্লরার বাড়িতে কদিন থাকার অনুমতি চাইলে।
প্রফেসর মো: আখতার হোসেন, বাংলা বিভাগ, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর