কুইজ-ইতিহাস ও সংস্কৃতি:

কুইজ-ইতিহাস ও সংস্কৃতি:

বিষয় কোড : ২১১০০১
অনার্স প্রথম বর্ষ বাংলা কুইজ-ইতিহাস ও সংস্কৃতি: কুইজ বা তথ্য-কণিকা নিয়ে শিক্ষার্থীদের চিন্তা অনেক। প্রতিটি কোর্সের সিলেবাস অনেক। তার মধ্যে থেকে কুইজ বা তথ্য-কণিকার সঠিক উত্তর খুঁজে বের করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা কুইজ নিয়ে চিন্তা একটু বেশিই করে। কেননা, পরীক্ষা সম্পর্কে অভিজ্ঞতা না থাকায় কুইজ নিয়ে তারা ঘাবড়ে যায়।

বাংলাদেশ ও বাঙালির ইতিহাস ও সংস্কৃতি কোর্সে র বিষয়ে শিক্ষার্থীদের দুঃশ্চিন্তা একটু বেশিই । জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নমালায় কুইজ থাকে ১২টি উত্তর দিতে হয় ১০টি। কুইজ-ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের তথ্যকণিকা বিস্তারিত। কুইজ-ইতিহাস ও সংস্কৃতি বাংলা বিষয়ের শিক্ষার্থীদের কাছে না পড়া বিষয়। তাই কুইজ-ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে শিক্ষার্থীদের ভয় দূর করতে এ প্রচেষ্টা। কুইজ-ইতিহাস ও সংস্কৃতি সাজানো হয়েছে বিগত ১৫বছরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নমালার আলোকে।

বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি সাজেশন ২০২৫ (PDF) এখানে ক্লিক করে সাজেশনটি পড়ে আসতে পার।

কুইজ-ইতিহাস ও সংস্কৃতি: বাংলাদেশ ও বাঙালির ইতিহাস ও সংস্কৃতি


 প্রাচীন যুগের শেষ রাজা কে ?
উত্তর : ল²ণ সেন।
 মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য।
 মহাযান, হীনযান, সহজযান কী ?
উত্তর : বৌদ্ধধর্মের দার্শনিক ভাবনার ৩টি বিভাজন।
 আয়ুধ কী?
উত্তর : প্রাচীনযুগের মানুষের পশু শিকারের হাতিয়ার।


 ছয় দফা কী?
উত্তর : বাঙালি জাতির মুক্তির সনদ।
 আর্য শব্দটির আক্ষরিক অর্থ কী ?
উত্তর : সৎ বংশজাত ব্যক্তি।
 ঢাকার নাম জাহাঙ্গীর নগর রাখেন কে?
উত্তর : ইসলাম খান।
 অপারেশন সার্চলাইট কী ?
উত্তর : ইয়াহিয়া খান কর্তৃক বাঙালি নিধন অভিযান।
 নিষাদ কারা?


উত্তর : প্রাক দ্রাবিড় গোষ্ঠীর কোন এক উপজাতি।
 যুক্তফ্রন্ট কী ?
উত্তর : ফজলুল হক, ভাসানী, সোহরাওয়ার্দীর নেতৃত্বে ১৯৫৪ সালে গঠিত দল।
 ইন্ডিয়া অ্যাক্ট কী ?
উত্তর : ১৯৩৫ এর ভারত শাসন আইন।
 আইন- ই-আকবরী গ্রন্থের রচয়িতার নাম কী ? উত্তর : আবুল ফজল।
 মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য।
 ভারত শব্দের নামকরণ কীভাবে হয়?
উত্তর : ভারত শব্দের নামকরণ হয় ভরত থেকে।


 মাৎস্যন্যায় শব্দের অর্থ কি?
উত্তর : মাৎস্যন্যায় শব্দের অর্থ অরাজকতাপূর্ণ অবস্থা।
 ফা-হিয়েন কে ছিলেন?
উত্তর : ফা-হিয়েন চীনা পর্যটক।
 ‘রামায়ণ’ এর রচিয়তার নাম কী?
উত্তর : ‘রামায়ণ’ এর রচিয়তার নাম বাল্মীকি।


 সুফিবাদ কী?
 উত্তর : সুফিবাদ হলো পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন সাধনের দর্শন।
 তিতুমীরের প্রকৃত নাম লেখ।
উত্তর : তিতুমীরের প্রকৃত নাম সৈয়দ নিসার আলী।
 ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়।
 ভারতের সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন?
উত্তর : গভর্নর লর্ড মাউন্ট ব্যাটেন।
 বঙ্গভঙ্গ বলতে কি বুঝ?
উত্তর : অবিভক্ত বাংলাকে বিভক্ত করে পৃথক প্রদেশ সৃষ্টি।

বাঙালি সংস্কৃতি

আবহমান বাংলা


 যুক্তফ্রন্ট গঠিত হয় কেন?
উত্তর : পূর্ব বাংলার মানুষের দাবি আদায়ের জন্য ।
 জৈন ধর্মের প্রবর্তক কে ?
উত্তর : জৈনধর্মের প্রবর্তক ঋষভদেব।


 মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য।
 মাৎস্যন্যায় শব্দের অর্থ কী ? উত্তর : মাৎস্যন্যায় শব্দের অর্থ অরাজকতাপূর্ণ অবস্থা। বড় মাছ ছোট মাছকে যেমন খেয়ে ফেলে তেমন সবলেরা দুর্বলদের শোষণ করে।
 ‘অর্থশাস্ত্র’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কৌটিল্য।


 সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা ধর্মপাল।
 ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়।
 বাংলার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উত্তর : বাংলার প্রথম মুখ্যমন্ত্রী এ. কে ফজলুল হক।


 ফাহিয়েন কে ছিলেন?
উত্তর : চীনা পরিব্রাজক। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতবর্ষে আসেন।
 হিউয়েন সাঙ এর বিবরণ অনুসারে কামরূপ কোন জনপদ ছিল?
উত্তর : বঙ্গ।
 প্রাচীন কোন গ্রন্থে বাংলাদেশের নাম পাওয়া যায়? উত্তর : হিন্দুদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে ।
 দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? উত্তর : দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য।


 রাজা শশাঙ্কের উপাধি কি ছিল? উত্তর : রাজা শশাঙ্কের উপাধি মহাসামন্ত।
 গৌড়ের রাজধানীর নাম কি ছিল? উত্তর : গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ।
 নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ? উত্তর : রাজা হর্ষবর্ধন।


 বাঙালির ইতিহাস গ্রন্থটি কার লেখা ? উত্তর : নীহাররঞ্জন রায়।
 আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? উত্তর : আর্যদের ধর্মগ্রন্থ বেদ।
 কৌলিন্য প্রথা কে চালু করেন ? উত্তর : কৌলিন্য প্রথা চালু করে বল্লাল সেন।
 ছিয়াত্তরের মন্বন্তর কি ?
উত্তর : বাংলা ১১৭৬ বঙ্গাব্দে যে ভয়াবহ দুর্ভিক্ষ
হয়েছিল তাই ছিয়াত্তরের মন্বন্তর।
 ময়নামতি বিহার কোথায়? উত্তর : ময়নামতি বিহার কুমিল্লায়।


 বাঙালি সংস্কৃতির আদিম উৎসগুলো কী কী? উত্তর : টোটেম, পুন্যাহ্ন, নবান্ন।
 মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর : মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য।
 ‘মাৎস্যন্যায়’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘মাৎস্যন্যায় শব্দের অর্থ অরাজকতাপূর্ণ অবস্থা।


 জৈনধর্মের প্রবর্তক কে?
উত্তর : জৈনধর্মের প্রবর্তক ঋষভদেব।
 সুফিবাদ কী?
উত্তর : পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন সাধনের দর্শন।
 সেন বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : সেন বংশের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন।
 বখতিয়ার খলজি কে ছিলেন?
উত্তর : বখতিয়ার খলজি আফগানিস্তানের তুর্কি সেনাপতি।


 বঙ্গভঙ্গ হয় কত সালে?
উত্তর : বঙ্গভঙ্গ হয় ১৯০৫ সালে।
 চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে কে নেতৃত্ব দিয়েছিল?
উত্তর : সূর্যসেন নেতৃত্ব্ দিয়েছিলেন।
 ‘লাহোর প্রস্তাব’ কত সালে উত্থাপিত হয়?
উত্তর : ১৯৪০ সালের ২৩ মার্চ।
 মু্িক্তযুদ্ধের রণাঙ্গন কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল?
উত্তর : এগারোটি সেক্টরে ।
 প্রাচীন বাংলায় উত্তর জনপদের নাম কি ছিল?
উত্তর : বরেন্দ্র।
 ‘বঙ্গ’ নামটি প্রথম কোন গ্রন্থে পাওয়া যায়?
উত্তর : হিন্দুদের ঐতরেয় আরণ্য গ্রন্থে ।
 বাংলাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে?
উত্তর : ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি।
 বাংলার পশ্চিম সীমার নাম কি?
উত্তর : হরিকেল।
 কোন আমলে ‘সুবা বাঙালা’ শব্দটি পরিচিতি পায় ?
উত্তর : মুঘল আমলে ।
 সুলতান-ই-বাঙালা বলা হয় কাকে?
উত্তর : সুলতান-ই-বাঙালা বলা হয় ইলিয়াস শাহকে।


 সোমপুর মহাবিহার কোন আমলে স্থাপত্য কীর্তি?
উত্তর : পাল আমলের স্থাপত্য কীর্তি।
 বাংলা লিপি কোন লিপি থেকে উদ্ভূত হয়েছে?
উত্তর : ব্রাহ্মী লিপি থেকে ।
 ভারতীয় কংগ্রেস রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় Ñ
উত্তর : ১৮৮৫ সালে।
 “ভারত স্বাধীনতা আইন” পাশ হয় কত সালে?
উত্তর : ১৮ জুলাই ১৯৪৭ সালে ।
 বাংলাদেশের প্রবাসী সরকার কোথায় গঠিত হয়?
উত্তর : মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় (বর্তমান মুজিবনগর) বাংলাদেশের প্রবাসী সরকার গঠিত হয়।
 মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কার্যক্রম কোথা থেকে পরিচালিত হতো?
উত্তর : কলকাতা থেকে ।
 পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল।
 গৌড়ের রাজধানীর নাম কী?
উত্তর : গৌড়ের রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ।


 ফা-হিয়েন কোন দেশের পর্যটক ছিলেন?
উত্তর : ফা-হিয়েন চীনা পর্যটক ছিলেন।
 নাথ ধর্মের প্রবর্তক কে?
উত্তর : নাথ ধর্মের মীননাথ।
 ১৯৫২ সালে পাকিস্তানের জনগণের শতকরা কতভাগ মানুষের মাতৃভাষা বাংলা ছিল?
উত্তর : শতকরা ৫৬ জন ।
 শশাঙ্ক কত খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন?
উত্তর : ৬০৬ খ্রিস্টাব্দের কিছুকাল আগে ।
 আইন-ই-আকবরী গ্রন্থের লেখক কে?
উত্তর : আবুল ফজল।
 দুইজন বারোভূঁইয়ার নাম লেখ।
উত্তর : মহারাজা প্রতাপাদিত্য, ও হামিদুর রহমান বাঁকুড়া।
 কোন অঞ্চলের নাম হরিকেল ছিল?
উত্তর : বর্তমানের সিলেট ও পার্বত্য চট্টগ্রাম


 কত সালে নিখিল ভারত কংগ্রেস প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৮৮৫ সালে ।
 সোমপুর বিহার কোথায় অবস্থিত?
উত্তর : নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত।
 অবস্তুগত সংস্কৃতি কী?
উত্তর : অবস্তুগত সংস্কৃতি হলো কবিতা, গল্প, উপন্যাস, নাটক, সংগীত ইত্যাদি।
 গৌড়ের রাজধানীর নাম কী ছিল?
উত্তর : কর্ণসুবর্ণ।


 কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধধর্মের প্রসার ঘটে? উত্তর : সম্রাট অশোকের।
 বিজয় সেনের রাজত্বকাল কত?
উত্তর : (১০৯৮-১১৬০)।
 সুলতানা রাজিয়া কে ছিলেন?
উত্তর : সুলতানা রাজিয়া ইলতুতমিশের কন্যা এবং ভারতবর্ষের সিংহাসনে প্রথম নারী।
 বাঙালির দর্শন, সাধন ও সার কী?
উত্তর : দর্শন সাংখ্য, সাধন-যোগ, সার-তন্ত্র।
 পাটাচিত্রে কী ধরনের চিত্র থাকত?
উত্তর : দশ অবতার, কীর্তনরত বৈষ্ণবেরা।
 নির্মাণ শৈলীর দিক থেকে আদিযুগের মন্দিরগুলোর শ্রেণিবিন্যাস কর।
উত্তর : ভদ্র বা পীড় দেউল, ২. রেখা বা শিখর দেউল, ৩. স্ত পশী বা ভদ্র পীড় দেউল, ৪. শিখর শীর্ষ পীড় বা ভদ্র দেউল।
 ‘উর্দু এবং উর্দুই হবে পাকিস্ত ানের একমাত্র রাষ্ট্রভাষা’ Ñএটি কার উক্তি?
উত্তর : মোহাম্মদ আলী জিন্নাহর।


 কাগমারী সম্মেলন কী?
উত্তর : ১৯৫৭ সালের ৭ ফেব্র“য়ারি আওয়ামী লীগ কাউন্সিল অধিবেশন।
 সম্রাট অশোক বৌদ্ধধর্ম গ্রহণ করেন কেন?
উত্তর : সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধধর্ম গ্রহণ করেন।
 সেন বংশের সর্বশেষ রাজা কে ছিলেন?
উত্তর : সেনবংশের সর্বশেষ রাজা ল²ণ সেন।
 ‘অর্থশাস্ত্র’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কৌটিল্য।
 আর্যদের আদি অবস্থান কোথায় ছিল?
উত্তর : আর্যদের আদি অবস্থান দক্ষিণ পূর্ব ইউরোপে।
 সুফিবাদ কী?
উত্তর : সুফিবাদ হলো পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন সাধনের দর্শন। সুফিবাদ দর্শনে বিশ্বাসী মানুষেরা আধ্যাত্মিক উন্নতিতে বিশ্বাস করেন।

আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করে ভিডিও বক্তব্য শুনতে পারো

 তিতুমীরের প্রকৃত নাম লেখ।
উত্তর : তিতুমীরের প্রকৃত নাম সৈয়দ নিসার আলী।
 ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : রাজা রামমোহন রায়।
 বাংলার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী ?
উত্তর : শেরে এ.কে ফজলুল হক।
 বঙ্গবঙ্গ বলতে কি বুঝ?
উত্তর : ১৯০৫ সালে লর্ড কার্জন পশ্চিমবঙ্গ ও পূর্ববঙ্গকে আলাদা প্রদেশে বিভক্ত করার যে আইন পাস করে তাই বঙ্গভঙ্গ।
 যুক্তফ্রন্ট গঠিত হয় কেন?
উত্তর : ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগকে দলগতভাবে মোকাবিলা করার জন্য এ. কে. ফজলুল হক, মাওলানা ভাসানী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রাজনৈতিক দলের সমন্বয়ে ১৯৫৩ সালের ১৪ নভেম্বর যুক্তফ্রন্ট গঠিত হয়।


 ছয়দফা কী?
উত্তর : ছয়দফা হচ্ছে বাংলার কৃষক শ্রমিক, মজুর, মধ্যবিত্ত তথা বাঙালির মুক্তির সনদ।
 মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কে?
উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য।
 দ্বৈতশাসন কি?
উত্তর : একরাষ্ট্রে বা দেশে দুইজন শাসনকর্তার বা দ্বিবিধ কর্তৃপক্ষের একই সঙ্গে শাসন হচ্ছে দ্বৈতশাসন।
 বাংলার আদি জনপথগুলোর জনগোষ্ঠীর ভাষা কী ?
উত্তর : দ্রাবিড়, কোল, অস্ট্রিক, মুন্ডা।
 বঙ্গ নামটি কোন ধর্মগ্রন্থে প্রথম পাওয়া যায়?
উত্তর : ঐতরেয় আরণ্যকে।
 বাংলার শেষ হিন্দু রাজা কে?
উত্তর : ল²ণ সেন।
 পাণ্ডু রাজার ঢিবি কোথায়?
উত্তর : বগুড়া।
 বাঙালি জাতি কিভাবে গড়ে উঠেছে?
উত্তর : বহু জাতির মিশ্রণে বা সংকররূপে।


 সিপাহি বিদ্রোহ হয় কত সালে?
উত্তর : ১৮৫৭ সালে।
 বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় কোথায়?
উত্তর : মেহেরপুরের মুজিব নগরে।
 রাজা শশাঙ্কের সময়ে গৌড়ের রাজধানীর নাম ছিল?
উত্তর : কর্ণসুবর্ণ।
 গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : প্রথম চন্দ্রগুপ্ত।
 আলেকজান্ডার কত সালে ভারতে আগমন করেন?
উত্তর : খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দে।

 নৈলা গান কী ?
উত্তর : নৈলা গান বৃষ্টি বিষয়ক গান। চাষিরা বৃষ্টি নামানোর জন্য এ গান পরিবেশন করে থাকেন।
 দরগাহ্ বলতে কি বুঝায়?
উত্তর : দরবেশের মাজার বা কবরকে বুঝায়।

 ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর : বাগেরহাটে ।
 পাকিস্ত ানের সংবিধান কখন প্রণয়ন করা হয়?
উত্তর : ১৯৫৬ সালে।
 ভাষা আন্দোলনের চার জন শহিদের নাম লেখ।
উত্তর: সালাম, বরকত, জব্বার এবং শফিউর।
 তমদ্দুন মজলিস কী?
উত্তর : তমদ্দুন মজলিস ভাষা আন্দোলন বিষয়ক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
কুইজ-ইতিহাস ও সংস্কৃতি দেওয়া হলো। আগামীতে কুইজ-ইতিহাস ও সংস্কৃতির মতো কুইজ-ব্যাবহারিক বাংলা বিষয়ে পাওয়া যাবে।

প্রফেসর মো: আখতার হোসেন, বাংলা বিভাগ, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *