বাংলা সম্মান চতুর্থ বর্ষ- কোর্স কোড – 2410115
ধ্বনিবিজ্ঞান-ভাষাতত্ত্ব:বিগত দশ বছরের আলোকে অতি সংক্ষিপ্ত প্রশ্নমালা। পঠনের সহায়ক হিসেবে দেওয়া হলো।
১. স্বরধ্বনি বিচারের মাপকাঠি কয়টি?
উত্তর: স্বরধ্বনি বিচারের মাপকাঠি ৫টি। যথা-১. জিহ্বার অবস্থান ২. জিহ্বার উচ্চতা৩. ঠোঁঠের অবস্থা৪. চোয়ালের অবস্থা৫. কোমল তালুর অবস্থা

‘২. হ্ম’ বিশ্লেষণ কর। উত্তর: হ্ + ম।
পরাগত স্বরসঙ্গতি বলতে কী বোঝ? উত্তর: অন্ত্যস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তিত হলে তাকে পরাগত স্বরসঙ্গতি বলে।
যেমন- দেশি থেকে দিশি।
- ধ্বনিগুণ কাকে বলে?
- উত্তর: ধ্বনির সমাহারে, সমন্বয়ে শব্দ যেহেতু গড়ে উঠে, তাই শব্দের প্রাথমিক গুণকেই ধ্বনিগুণ বলে। অর্থাৎ শব্দের যে শ্রুতি বৈশিষ্ট্য, সেটাই তার ধ্বনিগুণ।
- উষ্মধ্বনি কয়টি?
- উত্তর: উষ্ম ধ্বনি তিনটি। যথা- শ, হ, স।
- একটি জোড় কলম শব্দ লেখ।
- উত্তর: ধোঁয়া +কুয়াশা = ধোঁয়াশা।
- ভাষার রূপতাত্ত্বিক শ্রেণিকরণ কে করেন?
- উত্তর: শ্লেগেল।
- ভাষাতত্ত্বের প্রধান শাখা কতটি?
- উত্তর: ভাষাতত্ত্বের প্রধান শাখা চারটি। যথা: ধ্বনিতত্ত্ব, রূপমূলতত্ত্ব, বাক্যতত্ত্ব ও বাগর্থতত্ত্ব।
- পাণিনি রচিত ব্যাকরণের নাম কী?
- উত্তর: পাণিনি রচিত ব্যাকরণ গ্রন্থের পূর্ণনাম অষ্টাধ্যায়ী।
- মুক্তরূপমূল কী?
- উত্তর: যে রূপমূলের সাথে কোন প্রত্যয় বিভক্তি যুক্ত হয় না, তাকে মুক্তরূপমূল বলে।
- মীড় কাকে বলে?
- উত্তর: ভাষার স্বরের বিচিত্র রূপকে মীড় বলে।
- শ্বাসাঘাত কী?
- উত্তর: রূপমূল উচ্চারণের সময় বিভিন্ন অক্ষরের ওপর জোরের পরিমাপকে শ্বাসাঘাত বলে।
- মৌলিক স্বরধ্বনি কয়টি ও কী কী?
- উত্তর: ৭টি। অ, আ, অ্যা, ই, উ, এ, ও।
- স্বরযন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কী?
- উত্তর: স্বরযন্ত্রের ইংরেজি প্রতিশব্দ- Larynx।
- ঠোঁটের অবস্থা অনুসারে স্বরধ্বনি কত প্রকার?
- উত্তর: ঠোঁটের অবস্থা অনুসারে স্বরধ্বনি দুই প্রকার।
- নাসিক্য ব্যঞ্জনধ্বনি কয়টি ও কী কী?
- উত্তর: নাসিক্য ব্যঞ্জনধ্বনি ৫টি। যথা- ঙ, ঞ, ণ, ন, ম।
- ঘোষ অল্পপ্রাণ জিহ্বামূলীয় স্পৃষ্ট ধ্বনি কোনটি?
- উত্তর: ঘোষ অল্পপ্রাণ জিহ্বামূলীয় স্পৃষ্ট ধ্বনি’ ‘গ’।
- IPA-এর পূর্ণরূপ লেখ।
- উত্তর: IPA-এর পূর্ণরূপ হলো- International Phonetic Alphabet.
- ‘মহাভাষ্য’ গ্রন্থের রচয়িতা কে?
- উত্তর: পতঞ্জলি।
- চার বর্ণসহযোগে একটি যুক্তব্যঞ্জনের উদাহরণ লেখ।
- উত্তর: স্বাতন্ত্র্য =ন+ত+র-ফলা + য-ফলা । ( ন+ত+র+য)
- ‘Syntactic Structures’ গ্রন্থের রচয়িতা কে?
- উত্তর: আব্রাহাম নোয়াম চমস্কি।
- আন্তর্জাতিক ধ্বনিবিজ্ঞান সংস্থা কত সালে স্থাপিত হয়েছিল?
- উত্তর: আন্তর্জাতিক ধ্বনিবিজ্ঞান সংস্থা ১৮৮৬ সালে স্থাপিত হয়েছিল।
- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থের নাম ক
- উত্তর: The Origin and Development of the Bengali Language (1926).
- চারটি বাকপ্রত্যঙ্গের নাম লেখ।
- উত্তর: ঠোঁট, জিহ্বা, কোমল তালু ও দাঁত।
- বাংলায় অনিয়মিত দ্বি-স্বরধ্বনি কয়টি?
- উত্তর: বাংলা অনিয়মিত দ্বি-স্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি ১২টি।
- বাংলায় যথার্থ সংযুক্ত ব্যঞ্জন কয়টি?
- উত্তর: বাংলায় যথার্থ সংযুক্ত ব্যঞ্জন ৩৬টি।
- পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি কোনটি?
- উত্তর: পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি ‘শ’
- আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক সমিতি কত সালে গড়ে উঠে?
- উত্তর: আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক সমিতি ১৮৮৬ সালে গড়ে উঠে।
ধ্বনিবিজ্ঞান-ভাষাতত্ত্ব
- শ্বাসাঘাত কাকে বলে?
- উত্তর: রূপমূল উচ্চারণের সময় বিভিন্ন অক্ষরের ওপর জোরের পরিমাপকে শ্বাসাঘাত বলে।
- তুলনামূলক ভাষাতত্ত্বের জনক কে?
- উত্তর: তুলনামূলক ভাষাতত্ত্বের জনক জ্যাকব গ্রিম।
- ভাষা বিচারের পদ্ধতি কী কী?
- উত্তর: ১. তাত্ত্বিক বা সাধারণ ভাষাবিজ্ঞান পদ্ধতি;২. বর্ণনামূলক বা কালকেন্দ্রিক ভাষাবিজ্ঞান পদ্ধতি;৩. ঐতিহাসিক বা কালানুক্রমিক ভাষাবিজ্ঞান পদ্ধতি;৪. ফলিত ভাষাবিজ্ঞান ও৫. তুলনামূলক ভাষাতত্ত্ব।
- ‘Morphology’ শব্দের অর্থ কী?
- উত্তর: ‘Morphology’ শব্দের অর্থ রূপমূলতত্ত্ব।
ধ্বনিবিজ্ঞান-ভাষাতত্ত্ব
- ইন্দো-যুরোপীয় ভাষাগোষ্ঠীর প্রধান শাখাগুলোর নাম লেখ।
- উত্তর: ইন্দো-য়ুরোপীয় ভাষাগোষ্ঠীর প্রধান শাখাগুলো ২টি প্রধান শাখায় বিভক্ত। যথা- কেন্তুম ও শতম।
- ভাষাবিজ্ঞানী গ্রীমের সূত্রের পূর্ণতা দিয়েছেন কে?
- উত্তর: গ্রাসম্যানের সূত্রের মাধ্যমে গ্রীমের সূত্রের অপূর্ণতার পূর্ণতা আসে।
- বাংলা ভাষার আঞ্চলিক অভিধানের সম্পাদক কে ছিলেন?
- উত্তর: ড. মুহম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় বাংলা উপভাষার
- উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনি কত প্রকার ও কি কি?
- উত্তর : উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনি পাঁচ প্রকার। যথা: ৭কণ্ঠধ্বনি, তালব্য, মূর্ধন্য, দন্ত্য, ওষ্ঠ্য।
- মৌলিক স্বরধ্বনি কয়টি ও কি কি?
- উত্তর: মৌলিক স্বরধ্বনি ৭টি। যথা- অ, আ, অ্যা, ই, উ, এ, ও।
ধ্বনিবিজ্ঞান-ভাষাতত্ত্ব
- ধ্বনিতত্ত্বের কয়টি শাখা?
- উত্তর: ধ্বনিতত্ত্বের তিনটি শাখা।
- কোন মৌলিক স্বরধ্বনিটি উচ্চারণে আছে অথচ বর্ণমালায় নেই?
- উত্তর: “অ্যা” মৌলিক স্বরধ্বনিটি নেই।
- উম্ম ধ্বনি কয়টি ও কি কি?
- উত্তর: উষ্ম ধ্বনি তিনটি। যথা- শ, হ, স।
- গৌতম বুদ্ধের পাঠ কোন ভাষায় প্রণীত?
- উত্তর: গৌতম বুদ্ধের পাঠ পালি ভাষায় লিখিত বা প্রণীত।
- বাংলা উপভাষাসমূহের শ্রেণিবিন্যাস প্রথম কে বা কারা করেছিলেন?
- উত্তর: স্যার জর্জ গ্রীয়ারসন এবং ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
- অর্থের অবনতির একটি উদাহরণ দাও।
- উত্তর: মহাজন বলতে মহৎ মানুষ বোঝাতো, এখন বোঝায় সুদখোর। এখানে অর্থের অবনতি ঘটেছে।
ধ্বনিবিজ্ঞান-ভাষাতত্ত্ব
- পার্শ্বিক ধ্বনি কোনটি?
- উত্তর: বাংলায় পার্শ্বিক ধ্বনি হচ্ছে-‘ল’।
- ‘আধুনিক ভাষাতত্ত্ব’ গ্রন্থটির রচয়িতা কে?
- উত্তর: ড. আবুল কালাম মনজুর মোরশেদ।
- দু’জন আধুনিক ভাষাতত্ত্ববিদের নাম লিখ।
- উত্তর: দু’জন আধুনিক ভাষাতত্ত্ববিদ হলেন- ১. ড. আবুল কালাম মনজুর মোরশেদ ও২. হুমায়ুন আজাদ।
- দুই স্বরতন্ত্রীর মধ্যবর্তী স্থানের নাম কী?
- উত্তর: স্বরতন্ত্রীর মধ্যবর্তী পথের নাম স্বরপথ।
- উচ্চারণ স্থান অনুযায়ী ক-বর্গীয় ধ্বনিগুলোর নাম কী?
উত্তর: জিহ্বামূলীয়, পশ্চাৎ তালুজাত অঘোষ অল্পপ্রাণ ধ্বনি।
ধ্বনিবিজ্ঞান-ভাষাতত্ত্ব
- IPA-এর পূর্ণরূপ লেখ।
- উত্তর: IPA-এর পূর্ণরূপ হলো- International Phonetic Alphabet.
- আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?
- উত্তর: আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় স্বরবর্ণ ২৮টি। তথ্যসূত্র: উইকিপিডিয়া
- বিংশ শতাব্দীর সর্বাধিক আলোচিত ভাষাবিজ্ঞানীর নাম কী?
উত্তর: আব্রাহাম নোয়াম চমস্কি।
- ‘উৎ + লাস = উল্লাস’-শব্দে কোন নিয়মে ধ্বনি পরিবর্তন হয়েছে?
- উত্তর: পরাগত সমীভবন এর নিয়মে।
- সঙ্কর শব্দের একটি উদাহরণ দাও।
- উত্তর: কাল (আসামী) আজার (ফরাসি) = কালাজার (কালাজ্বর) বাংলায় ব্যবহৃত।
- পৃথিবীর সর্বপ্রধান ভাষাবংশের নাম কী?
- উত্তর: ইন্দো-ইউরোপীয় মূল ভাষা।
- কার সম্পাদনায় বাংলা উপভাষার ‘আঞ্চলিক অভিধান’ প্রথম প্রকাশিত হয়
উত্তর: ড. মুহাম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় বাংলা উপভাষার
- ভাষাবিজ্ঞানী মুহম্মদ আব্দুল হাই এর মতে বাংলা মূল স্বরধ্বনি কয়টি?
উত্তর: ভাষাবিজ্ঞানী মুহম্মদ আব্দুল হাই এর মতে বাংলা মূল স্বরধ্বনি ৭টি।
ধ্বনিবিজ্ঞান-ভাষাতত্ত্ব
- মুনীর চৌধুরীর মতে অর্ধ-স্বরধ্বনি কয়টি?
উত্তর: মুনীর চৌধুরীর মতে অর্ধ-স্বরধ্বনি চারটি। যথা- ই, এ, ও, ঔ।
- বাংলায় কোন মৌলিক স্বরধ্বনির চিহ্ন নেই?
উত্তর: “অ্যা” মৌলিক স্বরধ্বনিটির চিহ্ন নেই।
- তুলনামূলক ভাষাতত্ত্বের জনক কে?
উত্তর: তুলনামূলক ভাষাতত্ত্বের জনক ‘জ্যাকব গ্রিম’।
- বাংলা মূলধ্বনি ‘ল’ এর মহাপ্রাণ বর্ণরূপটি লেখ।
উত্তর: ‘ল’ এর মহাপ্রাণ বর্ণরূপ হলো- (লহ)।
- শ্বাসাঘাত কি?
ধ্বনিবিজ্ঞান-ভাষাতত্ত্ব
উত্তর: রূপমূল উচ্চারণের সময় বিভিন্ন অক্ষরের উপর জোরের পরিমাণকে শ্বাসাঘাত বলে।
- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের ভাষাতত্ত্ববিষয়ক গ্রন্থের নাম কি?
উত্তর: The Origin and Development of the Bengali Language (1926).
- পাণিনি রচিত ব্যাকরণ গ্রন্থের পূর্ণনাম কি?
উত্তর: পাণিনি রচিত ব্যাকরণ গ্রন্থের পূর্ণনাম ‘অষ্টাধ্যায়ী’।
- ‘মহাভাষ্য’ কার রচনা?
উত্তর: পতঞ্জলির রচনা।
- ইন্দো-ইউরোপীয় ভাষা বংশ কয়টি?
উত্তর: ইন্দো-ইউরোপীয় ভাষা বংশ দুটি।
- স্বরসঙ্গতি কি?
উত্তর: একটি স্বরধ্বনির প্রভাবে অপর স্বরের পরিবর্তন ঘটাই হলো স্বরসঙ্গতি।
- ভূয়া শব্দ কাকে বলে?
উত্তর: যে শব্দের অর্থগত কোনো ভিত্তি নেই তাকে ভূয়া শব্দ বলে।
ধ্বনিবিজ্ঞান-ভাষাতত্ত্ব
- স্বরতন্ত্রীর মধ্যবর্তী পথের নাম কি?
উত্তর: স্বরতন্ত্রীর মধ্যবর্তী পথের নাম স্বরপথ বা glottis।
- বাংলা উচ্চারণে ব্যবহৃত কোন মৌলিক স্বরধ্বনি বাংলা বর্ণমালায় নেই?
উত্তর: “অ্যা” মৌলিক স্বরধ্বনিটি বাংলা বর্ণমালায় নেই।
- ঘোষ অল্পপ্রাণ জিহ্বামূলীয় স্পৃষ্ট ধ্বনি কোনটি?
উত্তর: ঘোষ অল্পপ্রাণ জিহ্বামূলীয় স্পৃষ্ট ধ্বনি ‘গ’।
- ড্যানিয়েল জোনস উল্লিখিত, মৌলিক (Cardinal) স্বরধ্বনি কয়টি?
উত্তর: ৮টি। যেমন: ই, এ, অ্যা, আ, অ, ও, ঔ, অ।
- (ঙ) আন্তর্জাতিক ধ্বনিবিজ্ঞান সংস্থা কোথায় স্থাপিত হয়েছিল?
উত্তর: ১৮৮৬ খ্রীস্টাব্দে প্যারিসে IPA সংঘ গঠিত হয়।
ধ্বনিবিজ্ঞান-ভাষাতত্ত্ব
- (চ) প্রাচীন ভারতের একজন প্রাচীন ভাষাতাত্ত্বিকের নাম লিখ।
উত্তর: প্রাচীন ভারতের একজন প্রাচীন ভাষাতাত্ত্বিকের নাম “পাণিনি”। তিনি বৈদিক ভাষার ব্যাকরণ অষ্টাধ্যায়ী রচনা করেন।
- কেন্তুম (Centum) কোন ভাষার শব্দ?
উত্তর: জার্মান ভাষার শব্দ।
- (জ) ‘রিকশা’ ধ্বনি পরিবর্তনের কোন সূত্রে ‘রিশকা’ উচ্চারিত হয়?
উত্তর: ধ্বনি বিপর্যয়ে- রিকশা > রিশকা হয়েছে।
- (ঝ) নোয়াম চমস্কি কোন দেশের ভাষাতাত্ত্বিক?
উত্তর: নোয়াম চমস্কি আমেরিকার ভাষাতাত্ত্বিক।
- মূলধ্বনি ‘শ’-এর একটি সহধ্বনির প্রয়োগ দেখাও।
উত্তর: মূলধ্বনি ‘শ’-এর একটি সহধ্বনির প্রয়োগ হলো- ‘ষ’।
ধ্বনিবিজ্ঞান-ভাষাতত্ত্ব
- (ট) বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান কে সংকলন করেন?
উত্তর: ড. মুহাম্মদ শহীদুলাহ।
- (ঠ) একটি বদ্ধ রূপমূলের উদহারণ দাও।
উত্তর: অ। তথ্য সূত্র (উইকিপিডিয়া)
- (ক) মানুষের সর্ববৃহৎ বাগযন্ত্র কোনটি?
উত্তর: মানুষের সর্ববৃহৎ বাগযন্ত্র ফুসফুস।
- (খ) ধ্বনির ঘোষতা নির্ণয় হয় কি প্রকারে?
উত্তর: ধ্বনির ঘোষত্ব নির্ণয় হয় স্বরতন্ত্র কম্পনের সাহায্যে।
- (গ) ‘ঔ’ মৌলিক স্বরধ্বনি নয় কেন?
উত্তর: ‘ঔ’ যুগ্ম স্বরধ্বনি অর্থাৎ দুইটি স্বরধনির সমন্বয়ে গঠিত যেমন- অ+উ। অতএব এটি যুগ্ম স্বরধ্বনি জ্ঞাপক ধ্বনি।
ধ্বনিবিজ্ঞান-ভাষাতত্ত্ব
- (ঘ) IPA-এর পূর্ণরূপ লিখ।
উত্তর: IPA-এর পূর্ণরূপ হলো- International Phonetic Alphabet.
- (ঙ) ধ্বনিবিজ্ঞানে কোন ধরনের ধ্বনি আলোচিত হয়?
উত্তর: ধ্বনিবিজ্ঞানে বাক ধ্বনিতত্ত্ব আলোচিত হয়।
- (চ) বাংলায় পার্শ্বিক ধ্বনি কোনটি?
উত্তর: পার্শ্বিক ধ্বনি হচ্ছে-‘ল’।’
- উইলিয়াম জোন্স কে ছিলেন?
উত্তর: উইলিয়াম জোন্স ছিলেন বহু ভাষাবিদ। তিনি ছিলেন এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা। তিনি অনুবাদ কর্মের পাশাপাশি তুলনামূলক ভাষাতত্ত্বে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
- (ঝ) ‘Syntatic Structures’ গ্রন্থের লেখকের নাম লিখ।
উত্তর: আব্রাহাম নোয়াম চমস্কি।
- (ঞ) ‘শতম’ কোন ভাষার শব্দ?
উত্তর: শতম সংস্কৃত ভাষার শব্দ।
ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব
- (ট) বাংলার উপভাষাসমূহের শ্রেণিবিন্যাস প্রথম কে করেছিলেন?
উত্তর: স্যার জর্জ গ্রীয়ারসন এবং ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
- (ঠ) ‘সুভাষণ’-এর একটি উদাহরণ দাও।
উত্তর: ‘চাল ফুরিয়ে গেছে > চাল বাড়ন্ত।
- (ক) স্বরযন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
উত্তর: Larynx।
- (খ) ধ্বনির মহাপ্রাণতার কারণ কী?
উত্তর: ধ্বনির মহাপ্রাণতার কারণ- ধ্বনি উচ্চারণের দীর্ঘতা।
- ই, এ, উ, অ কোন ধরনের স্বরধ্বনি?
- উত্তর: এগুলো মৌলিক স্বরধ্বনি।
- তুলনামূলক ভাষাতত্ত্বের জনক কে?
- উত্তর: তুলনামূলক ভাষাতত্ত্বের জনক জ্যাকব গ্রিম।
- বাংলা অনিয়মিত যৌগিক স্বরধ্বনি কয়টি?
- উত্তর: বাংলা অনিয়মিত যৌগিক স্বরধ্বনি ১২টি।
- দু’টি কৃতঋণ শব্দ উল্লেখ কর।
- উত্তর: Aunt, Uncle.
- বিংশ শতাব্দীর সর্বাধিক আলোচিত ভাষা বিজ্ঞানীর নাম কী?
- উত্তর: আব্রাহাম নোয়াম চমস্কি।
ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব
- অর্থের অবনতির একটি উদাহরণ দাও।
- উত্তর: মহাজন বলতে মহৎ মানুষ বোঝাতো, এখন বোঝায় সুদখোর। এখানে অর্থের অবনতি ঘটেছে।
- ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর প্রধান শাখা কয়টি ও কী কী?
- উত্তর: ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর প্রধান শাখা ২টি। যথা- ‘কেন্তুম ও শতম’।
- লাক্ষণিক তত্ত্ব কী?
- উত্তর: লাক্ষণিক তত্ত্বে চিহ্ন ও প্রতীকের আলোচনা হয়। এখানে কৃত্রিম ভাষার পর্যালোচনাই মুখ্য।
- তিনটি সক্রিয় বাক-প্রত্যদের নাম লেখ।
- উত্তর: ঠোঁট, জিহ্বা, কোমলতালু।
- চারটি অঘোষ বর্ণের উদাহরণ দাও
- উত্তর: ক, খ, চ, ছ।
- জিহ্বামূলীয় ধ্বনি কোনগুলো?
- উত্তর: ক, খ, গ, ঘ।
- ভাষাতত্ত্বের প্রধান শাখা চারটির নাম লেখ।
- উত্তর: ধ্বনিতত্ত্ব, রূপমূলতত্ত্ব, বাক্যতত্ত্ব ও বাগর্থতত্ত্ব।
- Morphology শব্দের অর্থ কী?
- উত্তর: Morphology শব্দের অর্থ রূপমূলতত্ত্ব।
ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব
- অক্ষর কয় প্রকার?
- উত্তর: অক্ষর ২ প্রকার।
- মুক্তরূপমূল কী?
- উত্তর: যে রূপমূলের সাথে কোনো প্রত্যয় বিভক্তি যুক্ত হয়না, তাকে মুক্তরূপমূল বলে।
- একটি জোড় কলম শব্দের উল্লেখ কর।
- উত্তর: ধোঁয়া কুয়াশা = ধোঁয়াশা।
- কোন ভাষা রীতিতে ‘মরণ’অর্থে ‘স্বর্গলাভ’ শব্দটি ব্যবহৃত হয়?
- উত্তর: সাধুরীতিতে।
- স্বরযন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কী?
- উত্তর: স্বরযন্ত্রের ইংরেজি প্রতিশব্দ- Larynx
- ঠোঁটের অবস্থা অনুসারে স্বরধ্বনি কত প্রকার?
- উত্তর: ঠোঁটের অবস্থা অনুসারে স্বরধ্বনি দুই প্রকার।
- নাসিক্য ব্যঞ্জনধ্বনি কয়টি ও কী কী?
- উত্তর: নাসিক্য ব্যঞ্জনধ্বনি ৩টি। যথা- ঙ, ন, ম।ঘোষ অল্পপ্রাণ জিহ্বামূলীয় স্পৃষ্ট ধ্বনি কোনটি?
- উত্তর: ঘোষ অল্পপ্রাণ জিহ্বামূলীয় স্পষ্ট ধ্বনি ‘গ’।
- Syntactic Structures’ গ্রন্থের রচয়িতা কে?
- উত্তর: আব্রাহাম নোয়াম চমস্কি।
- উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনি কত প্রকার ও কি কি?
- উত্তর: উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনি পাঁচ প্রকার। যথা : কণ্ঠধ্বনি, তালব্য, মূর্ধন্য, দন্ত্য, ওষ্ঠ্য।
- বাংলা উপভাষাসমূহের শ্রেণিবিন্যাস প্রথম কে বা কারা করেছিলেন?
- উত্তর: স্যার জর্জ গ্রীয়ারসন এবং ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
- অর্থের অবনতির একটি উদাহরণ দাও।
- উত্তর: মহাজন বলতে মহৎ মানুষ বোঝাতো, এখন-বোঝায় সুদখোর। এখানে অর্থের অবনতি ঘটেছে।
- ‘আধুনিক ভাষাতত্ত্ব’ গ্রন্থটির রচয়িতা কে?
- উত্তর: ড. আবুল কালাম মনজুর মোরশেদ।
ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব
- দ’জন আধুনিক ভাষাতত্ত্ববিদের নাম লিখ।
- উত্তর: দু’জন আধুনিক ভাষাতত্ত্ববিদ হলেন-১. ড. আবুল কালাম মনজুর মোরশেদ ও ২. হুমায়ুন আজাদ
- মুনীর চৌধুরীর মতে অর্ধ-স্বরধ্বনি কয়টি?
- উত্তর: মুনীর চৌধুরীর মতে অর্ধ-স্বরধ্বনি চারটি। যথা-ই, এ, ও, ঔ।
- বাংলায় কোন মৌলিক স্বরধ্বনির চিহ্ন নেই?
- উত্তর: “অ্যা” মৌলিক স্বরধ্বনিটির চিহ্ন নেই।
- তুলনামূলক ভাষাতত্ত্বের জনক কে?
- উত্তর: তুলনামূলক ভাষাতত্ত্বের জনক ‘জ্যাকব গ্রিম’।
- বাংলা মূলধ্বনি ‘ল’ এর মহাপ্রাণ বর্ণরূপটি লেখ।
- উত্তর: ‘ল’ এর মহাপ্রাণ বর্ণরূপ হলো- (লহ্)।
- স্বরসঙ্গতি কি?
- উত্তর: একটি স্ববুধ্বনির প্রভাবে অপর স্বরের পরিবর্তন ঘটাই হলো স্বরসঙ্গতি।
ভূয়া শব্দ কাকে বলে?
- উত্তর: যে শব্দের অর্থগত কোনো ভিত্তি নেই তাকে ভূয়া শব্দ বলে।
প্রফেসর মো: আখাতার হোসেন, বাংলা বিভাগ