বলাকা কাব্য- ছন্দ, চিত্রকল্প ও ভাবের অপূর্ব মেলবন্ধনে গঠিত রবীন্দ্রনাথ ঠাকুরের আধুনিক কবিতার এক অনন্য মাইলফলক ‘বলাকা’ কাব্যগ্রন্থ।
বলাকা কাব্য রবীন্দ্রনাথের কাব্যধারায় পালাবদলের দ্যোতক। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘বলাকা’ কাব্যগ্রন্থে গতি, সংগ্রাম ও নবজাগরণের যে কাব্যিক প্রতিচ্ছবি সৃষ্টি করেছেন, তা বাংলা কাব্যসাহিত্যে এক নব অধ্যায়ের সূচনা করেছে। এটি শুধু ভাববস্তুর দিক দিয়েই নয়, অলঙ্কার, চিত্রকল্প এবং ছন্দনির্মাণের সৌকর্যে পরিপূর্ণ একটি শিল্পকাব্য।

🌀 বলাকা কাব্যের ভাব: গতি ও নবজাগরণের আহ্বান
’বলাকা কাব্যের মূল ভাব হলো জীবনের গতি ও নবচেতনার আহ্বান। কবি এখানে অতীতের স্থবিরতা ও সংস্কারের বিরুদ্ধাচরণ করে ভবিষ্যতের অভিযাত্রায় নিজেকে নিয়োজিত করতে চেয়েছেন। ‘সবুজের অভিযান’ কবিতায় এই ভাবটিই বিশেষভাবে প্রতিধ্বনিত হয়েছে—
“আয় জীবস্ত, আয়রে আমার কাঁচা।”
এই আহ্বানে যেমন আছে বিদ্রোহ, তেমনি আছে নবজন্মের উল্লাস। কবি পুরাতনের জীর্ণ আবরণ ছিঁড়ে জীবনের নব অভিযাত্রায় উৎসাহিত করেছেন তার পাঠককে।
🌸বলাকা কাব্য- অলঙ্কার: কাব্যিক সৌন্দর্যের শৈল্পিক উপকরণ
‘ কাব্যের অলঙ্কার শুধু ভাষার সৌন্দর্য বৃদ্ধিই করেনি, বরং ভাবকে গভীর অর্থবহ করে তুলেছে। যেমন—
“খাঁচাখানা দুলছে মৃদু হাওয়ায়,
আর তো কিছুই নড়ে না রে
ওদের ঘরে, ওদের ঘরের দাওয়ায়।”
— সবুজের অভিযান
এখানে উপমা, রূপক, ধ্বনি অলঙ্কার, অনুপ্রাস ইত্যাদির ব্যবহার কাব্যকে করেছে কাব্যিক ও প্রতীকী।
যে নদীর তীরে কবি রবীন্দ্রনাথ বলাকার সুর সৃষ্টি- নিস্তব্দ পাহাড়ি এলাকায় হঠাৎ করেই হংসরাজি উডে গেলে মনে হয়েছে সে পাখার বাণী সমস্ত প্রকৃতির অন্তরে প্রবাহিত-
পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ
সেই ঝিলম নদী

বলাকা কাব্যের বিষয়বস্তু ভিডিও বক্তব্য
🎨 বলাকা কাব্য- চিত্রকল্প: শব্দের মাধ্যমে ছবির জাদু
রবীন্দ্রনাথ ‘এ কাব্যে শব্দের মাধ্যমে এমনসব দৃশ্য নির্মাণ করেছেন যা পাঠকের মনে রঙিন ও প্রাণবন্ত ছবি এঁকে দেয়। যেমন—
“সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা
আঁধারে মলিন হলো,
যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার।”
— বলাকা
এই চিত্রকল্পে যেমন আছে প্রকৃতির সৌন্দর্য, তেমনি আছে গতিময় রূপের ছন্দিত প্রকাশ।
🥁 ছন্দ: কাব্যিক গতির প্রাণ
বালাকা’ কাব্যের মূল ভাব হলো জীবনের গতি। জন্ম ও মৃত্যুর মধ্য দিয়ে জীবন নিরন্তর বয়ে চলে, পুরাতন যখন সংস্কার ও অক্ষমতায় স্থবির হয়ে পড়ে, নতুন তখন তার স্থান নেয়। ‘বলাকা’ কাব্যে কবি সে নতুনেরই আহ্বান করেছেন। এ কাব্যের প্রথম কবিতা ‘সবুজের অভিযানে’ সে আহ্বান ধ্বনিত হয়েছে-
“ওই- যে প্রবীণ ওই যে পরম পাকা-
চক্ষুকর্ণ দুইটি ডানায় ঢাকা,
সিলেকট এম এ ফাইনাল বাংলা। তৃতীয় পত্র)-২৬২
ঝিমায় যে চিত্রপটে আঁকা অন্ধকারে বন্ধ করা খাঁচায়।
আয় জীবস্ত, আয়রে আমার কাঁচা।।”
প্রতীকী অর্থে ‘বলাকা’ কবির ব্যক্তিগত এবং জাতিগত আত্মসমালোচনার কাব্য। সে সঙ্গে এতে আছে জীবনকে সংগ্রামশীল ও গতিবান করার জন্য জীবননিয়ন্তার কাছে প্রার্থনা-
“তোমার কাছে আরাম চেয়ে পেলেম শুধু লজ্জা।
এবার সকল অঙ্গ ছেয়ে পরাও রূপসজ্জা।
ব্যাঘাত আসুক নব নব আঘাত খেয়ে অচল রব, বক্ষে আমার দুঃখে তব বাজবে জয়ডঙ্গ।
দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ।।”
[শঙ্খ।
‘বলাকায়’ গতির অনুষঙ্গে এসেছে অলঙ্কার। কাব্যের ধ্বনিগত সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ভাববস্তুকেও তারা তাৎপর্যপূর্ণভাবে তুলে ধরেছে। কাব্যের নামকরণও একটি সুপ্রযুক্ত ও অর্থপূর্ণ অলঙ্কার। ঝড়-বর্ষণ ও অন্যান্য বিপদের মধ্য দিয়ে অসীম আকাশের নিচে বলাকা উড়ে চলে জীবনের পতাকাবাহী হয়ে। পুরনো ও সংস্কারবদ্ধ বৃদ্ধদের কবি তুলনা করেছেন খাঁচায়-বন্ধ পাখির সঙ্গে-
“খাঁচাখানা দুলছে মৃদু হাওয়ায়,
আর তো কিছুই নড়ে না রে
ওদের ঘরে, ওদের ঘরের দাওয়ায়।”
[সবুজের অভিযান।
কিংবা যৌবনের গতিকে ঝড়ের সংগে তুলনা-
“ঝড়ের মাতন বিজয়-কেতন নেড়ে
অট্যহাস্যে আকাশাখানা ফেঁড়ে
ভোলানাথের ঝোলাঝুলি ঝেড়ে
ভুলগুলো সব আনবে বাছা-বাছা।
- আয় প্রমত্ত আয়রে আমার কাঁচা।”
| সবুজের অভিযান।
‘বলাকা’ কাব্যের অসংখ্য চিত্রকল্প মনোহারিত্ব ও তাৎপর্যে অতুলনীয় হয়ে উঠেছে। ‘বলাকা’র চিত্রকল্পে আছে ছন্দ ও শব্দগত সুমিতি ও অর্থগত তাৎপর্য, বলা যায় ‘বলাকা’ কাব্যগ্রন্থে ছন্দের অভিনবত্বের পরেই যে বিষয়টি শ্রেষ্ঠত্বের দাবীদার তা হলো এর চিত্রকল্প। ‘ছবি’ কবিতায় পাই-
“এই ধুলি
ধূসর অঞ্চল তুলি বায়ুভরে ধায় দিকে দিকে, বৈশাখে সে বিধবার আবরণ খুলি, তপস্বিনী ধরণীরে সাজায় গৈরিকে, অঙ্গে তার পত্রলিখা দেয় লিখে
বসন্তের মিলন- উষায়-“
‘বলাকা’য় চিত্রকল্পের আছে গতির প্রতি উন্মুখতা-
“হে বিরাট নদী,
সিলেকট এম. এ ফাইনাল বাংলা। তৃতীয় পত্র) -২৬৩
অদৃশ্য নিঃশব্দ তব জল অবিচ্ছিন্ন অবিরল চলে নিরবধি।”
চঞ্চলা।
কিংবা ‘বলাকা’ নাম কবিতায়-
“সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা আঁধারে মলিন হলো, যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার।”
‘বলাকা’ কাব্যে ভাব, অলঙ্কার ও চিত্রকল্পের সার্থকতার অপরিহার্য উপাদান এর ছন্দ। বিচিত্র ও সুপ্রযুক্ত ছন্দের লীলা এই কাব্যে উদ্দাম। এই ছন্দ গতিবান ও জীবমুখী। ‘সবুজের অভিযান’ কবিতার ছন্দে যেন তীব্রবেগ অশ্বক্ষুরধ্বনির শব্দ পাওয়া যায়-
“ঝড়ের মাতন বিজয়-কেতন নেড়ে অট্টহাস্যে আকাশখানা ফেঁড়ে ভোলানাথের ঝোলাঝুলি ঝেড়ে ভুলগুলো সব আনরে বাছা-বাছা।
আয় প্রমত্ত, আয় রে আমার কাঁচা।।”
এ স্বরবৃত্তের ঝড়ের পাশাপাশি ‘বলাকা’ কাব্যে অক্ষরবৃত্ত ছন্দের অপূর্ব গতি। শব্দ ব্যবহারের দক্ষতায় ‘বলাকা’ কাব্যের কবিতাবলী অলঙ্কারের সৌন্দর্য, চিত্রকল্পের ও মনোহারিত্ব ছন্দের গতিতে প্রাণময় হয়ে উঠেছে। সে সঙ্গে স্পষ্ট হয়ে উঠেছে ভাববস্তু। ‘শা-জাহান’ কবিতায়-
“এ কথা জানিতে তুমি ভারত- ঈশ্বর শাজাহান, কালস্রোতে ভেসে যায় জীবন-যৌবন ধনমান। শুধু তব অন্তরবেদনা চিরন্তন হয়ে থাক, সম্রাটের এ ছিল সাধনা।।
‘বলাকা’ কবিতাতেও অক্ষরবৃত্ত ছন্দের আশ্চর্য গতিশক্তির দৃষ্টান্ত দেখি-
“মনে হলো, এ পাখার বাণী দিল আনি শুধু পুলকের তরে পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে বেগের আবেগ।
পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ।”
‘বলাকা’ কাব্যের শিল্প-সার্থকতার উপাদান এর ভাব, অলঙ্কার ও চিত্রকল্প। ছন্দ এই তিন উপাদানকে শিল্পসুষমায় বেঁধেছে। একথা নিঃসন্দেহে বলা যায়, ‘বলাকা’র ছন্দ এর শিল্পসার্থকতার প্রধানতম অনুঘটক।
এই গতিমান ছন্দ কাব্যটির ভাব ও চিত্রকল্পকে এক অভিন্ন শিল্পসার্থকতায় বেঁধেছে। ‘বলাকা’ কাব্যে রবীন্দ্রনাথ যে গতির কথা বলেছেন- জীবন, সময় ও সভ্যতার যে অপ্রতিহত ও অমোঘ চলমানতার কথা বলেছেন,
কাব্যটির সেই কেন্দ্রীয় ভাবকে ধারণ করে আছে এর চিত্রকল্পসমূহ। আর সেই চিত্রকল্পসমূহ শিল্পসার্থক হয়ে উঠেছে তাদের ছন্দের কারণে। কেননা, ‘বলাকা’ কাব্যে যে ছন্দই রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন, শব্দ-সংযোজনা ও ধ্বনিবিন্যাসের গুণে তার সবই গতিপ্রাপ্ত হয়েছে। অর্থাৎ, ‘বলাকা’ কাব্যে ভাব ও চিত্রকল্প ছন্দের সুপ্রযুক্ত ব্যবহারে শিল্পময় ঐকতান গড়ে তুলেছে। এই ঐক্যসুর ‘বলাকা’ কাব্যকে বাংলা সাহিত্যের অন্যতম শিল্পসার্থক কাব্যে পরিণত করেছে
সিলেকট ফাইনাল বাংলা-৩
এ কাব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর অভিনব ছন্দ ব্যবহার। স্বরবৃত্ত ও অক্ষরবৃত্ত ছন্দের দোলায় কবিতাগুলি যেন জীবন্ত হয়ে উঠেছে। যেমন—
“ঝড়ের মাতন বিজয়-কেতন নেড়ে
অট্টহাস্যে আকাশখানা ফেঁড়ে”
— সবুজের অভিযান
এই ধরনের ছন্দ কেবল শ্রুতিমধুরই নয়, বরং কাব্যের গতি ও ভাবের সঙ্গে একাত্ম হয়ে ওঠে।
শিল্পসফলতার সংমিশ্রণ
‘’ কাব্যের চিত্রকল্প, অলঙ্কার ও ভাব—এই তিনটি উপাদানকে ছন্দ যে অপূর্ব ঐকতানে বেঁধেছে, সেটাই এ কাব্যকে করে তুলেছে শিল্পসফল। কবি যেন এক শিল্পীর মতোই তাঁর চিন্তা, ভাষা ও সৌন্দর্যবোধকে সমন্বিত করেছেন।
‘শা-জাহান’ কবিতায় কবি ইতিহাস ও ব্যক্তিগত বেদনাকে মিলিয়ে রচনা করেছেন চিরন্তন শিল্প:
“কালস্রোতে ভেসে যায় জীবন-যৌবন ধনমান।
শুধু তব অন্তরবেদনা চিরন্তন হয়ে থাক।”
🔚 উপসংহার:
রবীন্দ্রনাথের ‘এ কাব্য ভাবগত দিক থেকে যেমন তাৎপর্যময়, অলঙ্কারিক ও চিত্রকল্পের দিক থেকেও তেমনি সজীব ও মনোমুগ্ধকর। কিন্তু সবকিছুকে ছাপিয়ে যা এই কাব্যকে অনন্য করে তুলেছে, তা হলো এর গভীর ও গতিময় ছন্দপ্রবাহ। এই ছন্দই ‘বলাকা’ কাব্যের ভাব, অলঙ্কার ও চিত্রকল্পকে এক অখণ্ড শিল্পসত্তায় রূপ দিয়েছে। তাই বলা যায়, ‘বলাকা’ কাব্য বাংলা সাহিত্যের এক অনন্য শিল্পসাধনার ফসল।
প্রফেসর মো: আখাতার হোসেন, বাংলা বিভাগ, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর।
🔖 ট্যাগস: বলাকা, রবীন্দ্রনাথ ঠাকুর, ছন্দ, চিত্রকল্প, অলঙ্কার, বাংলা কাব্য, MA বাংলা, সাহিত্য বিশ্লেষণ