বাংলা অনার্স প্রথম বর্ষ – বাংলা কবিতা-১ : অগ্নিবীণা, সাম্যবাদী রূপসী বাংলা ও নক্সী কাঁথার মাঠ

বাংলা কবিতা-১- অগ্নিবীণা: কাজী নজরুল ইসলাম

  1. ‘অগ্নিবীণা’ কাব্য কত সালে প্রকাশিত হয়?
    উত্তর: ১৯২২ সালে।
  2. ‘বিদ্রোহী’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
    উত্তর: ‘মোসলেম ভারত’ পত্রিকায়।
  3. ‘বিদ্রোহী’ কবিতায় কবি কার ‘কঠোর কুঠার’ বলে নিজেকে দাবি করেছেন?
    উত্তর: পরশুরামের।
  4. আতাতুর্কী শব্দের অর্থ কী?
    উত্তর: তুর্কি জাতির পিতা।
  5. ‘অগ্নিবীণা’ কাব্য থেকে ইসলামি ঐতিহ্যভিত্তিক দুটো কবিতার নাম লেখ।
    উত্তর: ‘শাত-ইল-আরব’ ও ‘কোরবানী’।
  6. ‘বিদ্রোহী’ কবিতায় মহাপ্রলয়ের নটরাজ কে?
    উত্তর: নৃত্যকলার উদ্ভাবক মহাদেব বা শিব।
  7. ‘অগ্নিবীণা’ কাব্যটি কবি কাকে উৎসর্গ করেছিলেন?
    উত্তর: ভাঙা বাঙলার রাঙা যুগের আদি পুরোহিত সাগ্নিক বীর শ্রী বারীন্দ্রকুমার ঘোষকে।
  8. ‘প্রলয়োল্লাস’ কবিতায় দিগম্বরের জটায় কে লুটিয়ে পড়ে?
    উত্তর: শিশু চাঁদের কর।
  9. মর্সিয়া শব্দের অর্থ কী?
    উত্তর: মৃত্যু উপলক্ষ্যে রচিত শোকসূচক গান/কবিতা/গাথা।
  10. ভারতীয় পুরাণে ‘মহাকাল’ ও ‘রুদ্র’ কার নামান্তর?
    উত্তর: শিবের।
  11. ‘ধুমকেতু’ কাকে বিষঘুম নিক্ষেপ করে?
    উত্তর: ভগবান অভিমন্যুকে।
  12. ‘খেয়া-পারের তরণী’ কবিতায় ‘জান্নাত’ হতে রাশ রাশ ফুল ফেলে কারা?
    উত্তর: হুরিরা।
  13. দুলদুল কী?
    উত্তর: ইমাম হোসেন (রা)-এর ঘোড়ার নাম।
  14. ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম কী?
    উত্তর: প্রলয়োল্লাস।

https://www.youtube.com/watch?v=iMcu9crLuS

বাংলা কবিতা-১

  1. ‘খেয়া-পারের তরণী’ কবিতায় শেষ পর্যন্ত কারা খেয়া পার হয়?
    উত্তর: পুণ্যপথের যাত্রী নিষ্পাপ পবিত্র দিলের অধিকারীরা।
  2. ‘শাত-ইল-আরব’ কবিতায় ব্যবহৃত ‘ফোরাত’ নদীর অপর নাম কী?
    উত্তর: ইউফ্রেটিস।
  3. সত্যাগ্রহ কী?
    উত্তর: সত্যের প্রতি আগ্রহ বা ন্যায়ত ও ধর্মত অধিকার রক্ষা করার দৃঢ় সংকল্প।
  4. ‘বিদ্রোহী’ কবিতায় বিদ্রোহী কার হাতের বাঁশরি?
    উত্তর: কবি অর্ফিয়াসের ও শ্যামের বাঁশরি।
  5. ‘শাত-ইল-আরব’ কী?
    উত্তর: আরব দেশের একটি নদীর নাম।
  6. ‘খেয়া-পারের তরণী’ কবিতায় কান্ডারি কে?
    উত্তর: হযরত মুহাম্মদ (স.)।
  7. কামাল পাশা কোন দেশের অধিবাসী?
    উত্তর: নব্য তুরস্কের।
  8. বিদ্রোহী ভৃগু কী করেছিলেন?
    উত্তর: ঘুমন্ত বিষ্ণুর বুকে পদাঘাত করেছিলেন।

বাংলা কবিতা-১—সাম্যবাদী কাব্য

  1. কাজী নজরুল ইসলামের জন্ম ও মৃত্যু কত সালে?
    উত্তর: জন্ম ২৪ মে ১৮৯৯, মৃত্যু ২৯ আগস্ট ১৯৭৬।
  2. ‘সাম্যবাদী’ কাব্য কত সালে প্রকাশিত?
    উত্তর: ১৯২৫ সালে (ডিসেম্বর)।
  3. ‘কুলি-মজুর’ কোন শ্রেণির কবিতা?
    উত্তর: সাম্যবাদী কবিতা।
  4. ‘পাপ’ কবিতায় কবি জগতের পাপী-তাপীকে কী সম্বোধন করেছেন?
    উত্তর: ভাইবোন।
  5. ‘মানুষ’ কবিতায় উচ্চারিত মহামানবদের নাম লেখ।
    উত্তর: আদম (আ.), দাউদ (আ.), ঈসা (আ.), মুসা (আ.), মুহাম্মদ (স.), কৃষ্ণ, বুদ্ধ, নানক, কবীর, জনক, বলরাম প্রমুখ।
  6. কাজী নজরুল ইসলামের সাম্যবাদের প্রধান ভিত্তি কী?
    উত্তর: মানবতা।
  7. ‘ঈশ্বর’ কবিতায় সিন্ধুকূলে রত্ন বেচাকেনা করে কারা?
    উত্তর: বণিক (বেনে)।
  8. ‘সাম্যবাদী’ কবিতায় তাজা ফুল ফোটে কোথায়?
    উত্তর: পথে।

বাংলা কবিতা-১

  1. “অন্যেরে যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব।” – কোন কবিতা থেকে নেওয়া?
    উত্তর: ‘নারী’ কবিতা থেকে।
  2. তাজমহলের অন্তরে মমতাজ, বাহিরে কে?
    উত্তর: শাহজাহান।
  3. সাঁওতাল, ভীল, গারো জাতির উল্লেখ কোন কবিতায় আছে?
    উত্তর: ‘সাম্যবাদী’।
  4. ‘মানুষ’ কবিতায় ‘ক্ষুধার ঠাকুর’ কাকে বলা হয়েছে?
    উত্তর: মানুষ তথা ভিখারিকে।
  5. ‘সাম্যবাদী’ কবিতার শেষ চরণ কী?
    উত্তর: “মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির-কাবা নাই।”
  6. ‘বারাঙ্গনা’ কবিতায় মহাবীর দ্রোণ কে?
    উত্তর: ঘৃতাচীপুত্র।
  7. ‘নারী’ কবিতার ছন্দ কী?
    উত্তর: মাত্রাবৃত ছন্দ (ছয় মাত্রা)।
  8. ‘মানুষ’ কবিতায় সাতদিন ক্ষুধার্ত কে?
    উত্তর: মুসাফির।
  9. ‘মানুষ’ কবিতা থেকে দুজন মহামানবের নাম লেখ।
    উত্তর: হযরত মুহাম্মদ (স.) ও হরিশচন্দ্র।
  10. “এ দুনিয়া পাপশালা…” চরণটি কোন কবিতা থেকে?
    উত্তর: ‘পাপ’ কবিতা থেকে।
  11. নজরুল বারাঙ্গনাদের কী সম্বোধন করেছেন?
    উত্তর: মা।
  12. ‘মুক্তি’ কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?
    উত্তর: বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায়।
  13. ‘নারী’ কবিতায় জয়গান কাদের?
    উত্তর: পুরুষ ও নারী উভয়ের।
  14. “জগতের যত পবিত্র গ্রন্থ…” – কোন কবিতা থেকে?
    উত্তর: ‘মানুষ’।

বাংলা কবিতা-১

  1. সাম্যবাদী কাব্যের কবিতার সংখ্যা কত?
    উত্তর: ১১টি।
  2. ‘বারাঙ্গনা’ কবিতায় বিশ্বের অধিবাসীর সংখ্যা কত বলা হয়েছে?
    উত্তর: দেড়শ কোটি।
  3. সাম্যবাদী কাব্যের কোন কবিতায় কবি নিজ নাম ব্যবহার করেছেন?
    উত্তর: ‘পাপ’ কবিতায়।
  4. নজরুলের মতে পুরুষের শক্তি, সাহস ও প্রেরণার উৎস কী?
    উত্তর: নারী।
  5. ‘ভীরু’ কবিতায় স্তবক সংখ্যা কত?
    উত্তর: নয়টি।
  6. “সকল কালের, সকল দেশের…” – কোন কবিতা থেকে?
    উত্তর: ‘কুলি-মজুর’।

বাংলা কবিতা-১ — রূপসী বাংলা -জীবনানন্দ দাশ

  1. ‘রূপসী বাংলা’ কাব্য কত সালে প্রকাশিত হয়?
    উত্তর: ১৯৫৭ সালে।
  2. বাংলার সবুজ ডাঙ্গা ভরে আছে কিসে?
    উত্তর: মধুকুপী ঘাসে।
  3. ‘রূপসী বাংলা’ কথাটি কোন কবিতায় আছে?
    উত্তর: ‘তোমার বুকের থেকে’।
  4. ‘সেই দিন এই মাঠ’ কবিতায় কোন কোন সভ্যতার উল্লেখ আছে?
    উত্তর: এশিরিয়া ও বেবিলন।
  5. বেহুলা কোন নদীতে ভাসিয়েছিল ভেলা?
    উত্তর: গাঙুড় নদীতে।
  6. ‘রূপসী বাংলা’ কাব্যের দুটো নদীর নাম লেখ।
    উত্তর: ধানসিঁড়ি ও ধলেশ্বরী।
  7. ‘আবার আসিব ফিরে’ কবিতায় সন্ধ্যার বাতাসে কী ওড়ে?
    উত্তর: সুদর্শন পোকা।
  8. ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় বিশালাক্ষী বর দেন কাকে?
    উত্তর: শঙ্খমালা।
  9. ইন্দ্রের সভায় ছিন্ন খঞ্জনার মতো কে নেচেছিল?
    উত্তর: বেহুলা।
  10. শালিকের ডানার রং কী ছিল?
    উত্তর: খয়েরি।

বাংলা কবিতা-১

  1. ‘এখানে ঘুঘুর ডাকে’ কবিতায় কোন পৌরাণিক নারীর উল্লেখ আছে?
    উত্তর: শ্রীরাধিকা (রাই)।
  2. বেহুলা বাংলার রূপ কোথায় দেখেছিল?
    উত্তর: গাঙুড়ের জলে ভেলায় ভেসে কৃষ্ণাদ্বাদশীর জ্যোৎস্নায়।
  3. ধানসিঁড়ি কী?
    উত্তর: ঝালকাঠি জেলার রাজাপুর অঞ্চলের নদী।
  4. ‘সেই দিন এই মাঠ’ কবিতায় কোন ফুল শিশিরের জলে ভিজবে না?
    উত্তর: চালতাফুল।
  5. কবি ভোরের কাক হয়ে কোথায় ফিরে আসতে চান?
    উত্তর: বাংলায়, কার্তিকের নবান্নের দেশে।
  6. ‘বাতাসে ধানের শব্দ’ কবিতায় কোন ফুল ঝরে পড়ে?
    উত্তর: সজনে ফুল।

বাংলা কবিতা-১

  1. ‘একদিন যদি আমি’ কবিতায় নাটাফল কে নিয়ে যায়?
    উত্তর: আনারসী শাড়ির আঁচলে।
  2. ‘বাংলার মুখ আমি’ কবিতায় কবি কেন পৃথিবীর রূপ খুঁজতে চান না?
    উত্তর: কারণ তিনি বাংলার মুখ দেখেছেন।
  3. ‘চলে যাবো’ কবিতায় কবি কোথায় যেতে চান?
    উত্তর: স্বকনো পাতা-ছাওয়া ঘাসে, জামরুল-হিজলের বনে।
  4. “চাল খোয়া স্নিগ্ধ হাত…” – এখানে কাকে বলা হয়েছে?
    উত্তর: বাঙালি নারীকে।
  5. “এ পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ” – কোন স্থান?
    উত্তর: নীল বাংলা।

বাংলা কবিতা-১ নক্সী কাঁথার মাঠ-জসীম উদদীন

  1. ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যে উল্লিখিত বিলের নাম কী?
    উত্তর: জলীর বিল।
  2. ‘নক্সী কাঁথার মাঠ’ কোন জাতীয় রচনা?
    উত্তর: কাহিনিকাব্য।
  3. নক্সী কাঁথায় সাজুর আঁকা ছবিগুলো কী কী?
    উত্তর: বিয়ের বাসর, রূপার বাড়ি, নিজের কবর, ওপার বিদায় ইত্যাদি।
  4. নৈলা গান কী?
    উত্তর: অনাবৃষ্টির সময় চাষিরা বৃষ্টি নামানোর আশায় যে গান করে।
  5. ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যে হলদে পাখির ছা কে?
    উত্তর: সাজু।
  6. “লক্ষ্মীরে দেই বউ বানায়ে…” – উক্তিটি কার?
    উত্তর: ঘটক দুখাইয়ের।

বাংলা কবিতা-১

  1. ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যের ইংরেজি অনুবাদ কে করেছেন?
    উত্তর: মিসেস মিলফোর্ড।
  2. রূপার মা রূপার বিয়েতে কত পণ দিয়েছিল?
    উত্তর: ৫০ টাকা।
  3. রূপাইয়ের মা কবে মারা যায়?
    উত্তর: আষাঢ় মাসে।
  4. সাজু ও রূপার বিয়ের ঘটক কে?
    উত্তর: দুখাই মিঞা।
  5. ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যের ইংরেজি নাম কী?
    উত্তর: The Field of the Embroidered Quilt।
  6. রূপাইয়ের চাচা কে?
    উত্তর: অছিমদ্দি।

বাংলা কবিতা-১

  1. জসীমউদ্দীনের ছদ্মনাম কী?
    উত্তর: তুজাস্বর আলী।
  2. ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যের ভূমিকা কে লিখেছেন?
    উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুর।
  3. মহররমের জারি কোন অধ্যায়ে যুক্ত আছে?
    উত্তর: ১১তম অধ্যায়ে।
  4. জসীমউদ্দীন কখন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পান?
    উত্তর: ১৯৭৮ সালে।
  5. সাজু কেন গ্রামে এসেছিল?
    উত্তর: বদনা বিয়ের গান গাইতে (বৃষ্টি নামাতে)।
  6. ‘বদনা বিয়েতে’ কয়জন মেয়ে অংশ নেয়?
    উত্তর: পাঁচজন।
  7. গাঁয়ের সবাই সাজুকে কেমন মেয়ে বলে?
    উত্তর: লক্ষ্মী মেয়ে।

বাংলা কবিতা-১

  1. বাংলা কবিতা-১
  2. জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
    উত্তর: রাখালী।
  3. কবি কর্ণফুলিকে কী উজাড় করেছিলেন?
    উত্তর: অশ্রু।
  4. সাজুর আসল নাম কী?
    উত্তর: সোনা।
  5. “চন্দনের বিন্দু বিন্দু…” – কোন গানের পঙক্তি?
    উত্তর: মুর্শিদি গানের।
  6. “ছেলে নয় ও, পাগাল লোহা যেন” – কারা বলেছে?
    উত্তর: রূপাইকে নিয়ে গ্রামের বুড়োরা।
  7. ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যে কোন নীলকুঠির উল্লেখ আছে?
    উত্তর: মাসুদপুরের নীলকুঠি।
  8. ছমির লেঠেলের বয়স কত?
    উত্তর: আশি বছর।
  9. “জেলে গাঙে মাছ ধরিতে যায়” – কোন গাঙে?
    উত্তর: পদ্মা নদীতে।
  10. দুখাই কে?
    উত্তর: সাজু ও রূপার বিয়ের ঘটক।
  11. জসীমউদ্দীনের দুটি কাব্যের নাম লেখ।
    উত্তর: রাখালী (১৯২৭) ও নক্সী কাঁথার মাঠ (১৯২৯)।

প্রফেসর মো: আখতার হোসেন, বাংলা বিভাগ

One Response

  1. আশিকুর রহমান (অনার্স ১ম বর্ষ) রোল ২২,, বাংলা ডিপার্টমেন্ট says:

    ধন্যবাদ স্যার ,,,পড়ৈ শেষ করলাম একবার, আরো কয়েকবার পড়বো মুখস্থ না হওয়া পর্যন্ত 🤍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *