প্যারীচাঁদ মিত্র সাহিত্য রচনায় হাত দিয়েছেন সামাজিক ও আধ্যাত্মিক উন্নতি সাধনের উদ্দেশ্য নিয়ে”।-এই উক্তির আলোকে প্যারীচাঁদ মিত্রের সাহিত্য কর্মের পরিচয় দাও। প্যারীচাঁদ মিত্রের অধ্যাত্ম বিষয়ক রচনা সম্বন্ধে আলোচনা কর।


খোলা পাতা ব্লগ – প্রকাশিত বিষয়ের তালিকা
প্যারীচাঁদ মিত্র (১৮১৪–১৮৮৩) এক অবিস্মরণীয় নাম। বাংলা উপন্যাসের আদি রূপকার । প্যারীচাঁদ মিত্রর সাহিত্যিক বৈশিষ্ট্যগুলো ছিল তৎকালীন সময়ের চেয়ে অনেক বেশি আধুনিক এবং জীবনমুখী।
১. কথ্য রীতির প্রবর্তন/‘আলালী’ ভাষা
বড় কৃতিত্ব হলো আলালী ভাষা। সে সময়ে বিদ্যাসাগর বা বঙ্কিমচন্দ্রের সাধু ভাষার আতিশয্যের ছিল, সাধারণ মানুষের মুখের কথায় সাহিত্যরচনা ছিল না। তিনি সাধারণ মানুষের মুখের ভাষাকে সাহিত্যে স্থান দেন।
লেখকের শ্রেষ্ঠ কাজ ‘আলালে ঘরের দুলাল’ উপন্যাসে তিনি চলতি ও তৎসম শব্দের এক চমৎকার মিশ্রণ ঘটান, যা বাংলা গদ্যকে জড়তামুক্ত করেছিল।
২. বাস্তব সমাজচিত্রের চিত্রায়ণ।
কল্পনাপ্রসূত কাহিনি নয়, বাস্তব সমাজকে বেশি গুরুত্ব দিয়েছেন। উনিশ শতকের কলকাতার সমাজব্যবস্থা, পারিবারিক সংঘাত এবং মানুষের চারিত্রিক স্খলন প্যারিচাঁদ মিত্র প্রত্যক্ষভাবে যা পর্যবেক্ষণ করেছিলেন এবং তা নিপুণভাবে ফুটিয়ে তুলেছিলেন।
৩. নীতিশিক্ষা ও সংস্কারমূলক দৃষ্টিভঙ্গি
প্যারীচাঁদ মিত্র সাহিত্য রচনায় হাত দিয়েছেন সামাজিক-ও আধ্যাত্মিক উন্নতি সাধনের উদ্দেশ্য নিয়ে”। তাঁর সাহিত্য কেবল বিনোদনের জন্য ছিল না, বরং তার পেছনে থাকতো গভীর সমাজ সংস্কারের লক্ষ্য। আধ্যাত্মিকচেতনার প্রকাশ ও প্রচার।
অভিভাকহীন যুবকদের বিপথগামিতা রোধ। তাদের উচ্ছৃঙ্খলাকে প্রত্যক্ষভাবে তুলে আনা ও সমাধানের পথ দেখানো।
মদ ও জুয়ার কুফল সম্পর্কে সচেতনতা।
নারীশিক্ষার প্রয়োজনীয়তা (যেমন তাঁর ‘রামরঞ্জিকা’ গ্রন্থ)।
৪. হাস্যরস ও বিদ্রুপ (Satire)
প্যারীচাঁদ মিত্র ব্যঙ্গ-বিদ্রুপের মাধ্যমে সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরতেন। তবে তাঁর এই বিদ্রুপ কেবল উপহাসের জন্য ছিল না, বরং তা ছিল সংশোধনের উদ্দেশ্যে। চরিত্রগুলোর কথোপকথনের মাধ্যমে অর্থাৎ সংলাপগুলো ছিল হাস্যরসে ভরপুর। তিনি অত্যন্ত সুচারুভাবে হাস্যরস তৈরি করতে পারতেন।
প্রথম ঔপন্যাসিকের খ্যাতিপ্রাপ্ত, উনিশ শতকের বাংল রেনেঁসাসের অন্যতম সংগঠক, প্রগতিপন্থী, ডিরোজিওর ছাত্র প্যারীচাঁদ মিত্র(১৮১৪-১৮৮৩) বাংলা সাহিত্যে একটি অবিস্মরনীয় নাম। প্যারীচাঁদের সাহিত্যসাধনার সময়কাল ছিল ভাঙা-গড়ার। পুরাতন ধ্যান-ধারণার বিদায় ও নতুনের আগমন তখন বাঙালি মানসে ব্যাপক আলোড়ন তোলে। পাশ্চাত্যের আলো এদেশের অচল ভাবনার উপর প্রভাব বিস্তার করে। এ রকমই পরিবেশে প্যারীচাঁদ মিত্র সাহিত্য-কর্মী হিসেবে বাংলা সাহিত্যের আঙিনায় পা রাখেন।
প্যারীচাঁদ মিত্র বাংলা সাহিত্যে ঈশ্বরে আস্থাবান এক প্রত্যয়দীপ্ত সাধক। তাঁর অধ্যাত্ম বিষয়ক রচনাবলির মধ্যে ভক্ত হৃদয়ের গভীর নৈবেদ্য বেজে উঠেছে। তাঁর সব রচনা যেন ঈশ্বর সমীপে নিবেদিত অর্ঘ্য। গল্পরসের মধ্যে দিয়ে নাস্তিক মানব সন্তানদের অন্তরে ঐশ্বরিক ভাববিলাস জাগিয়ে আত্মবিভোর করতে চেয়েছেন। এ সব ঐশ্বরিক সাধনার বাণী তারঁ অধ্যাত্ম বিষয়ক রচানাগুলোর মধ্যে প্রকাশিত। তাঁর অধ্যাত্ম বিষয়ক রচনাগুলো হলো- ১। গীতাঙ্কুর (১৮৬১), ২। যৎ কিঞ্চিত (১৮৬৫), ৩। অভেদী (১৮৭১), ৪। আধ্যাত্মিকা (১৮৮১)।
প্যারীচাঁদ মিত্র সাহিত্য রচনায় হাত দিয়েছেন সামাজিক ও আধ্যাত্মিক উন্নতি সাধনের উদ্দেশ্য নিয়ে। ”আলালের ঘরের দুলাল’ পরবর্তী অধ্যাত্ম বিষয়ক রচনার মধ্যে তা সুস্পষ্ট। এ জীবনবোধ থাকার কারণে উপন্যাসের লক্ষণ থাকা সত্ত্বেও “আলালের ঘরের দুলাল” পুরোপুরি উপন্যাস হয়ে উঠতে পারেনি। এ গ্রন্থে শিল্পীর মনোযোগ মূলত উপন্যাস সৃষ্টিতে নয়, বরং ধর্ম ও নীতি প্রচারে। এ উপন্যাসের নায়ক মতিলালকে শেষ পর্যন্ত শিল্পী অনুশোচনাদগ্ধ করে নৈতিক জীবনে ফিরিয়ে এনেছেন।
”মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়”? গ্রন্থে প্যারীচাঁদ মিত্র বিভিন্ন ঘটনার মাধ্যমে মদ্যপানের ক্রম বিস্তৃতি, বিভিন্ন মাতাল মত্ততার বিপদ, নেশাতেই সর্বনাশ ইত্যাদি তত্ত্ব কথা প্রচার করেছেন। সমাজের উচ্ছৃঙ্খলতা তুলে ধরে মূলত শিল্পী নৈতিক সত্তাকে প্রকাশ করেছেন। এ নৈতিকতা ধর্মবোধ থেকে উত্থিত। আত্মায় বিশ্বাস ও সে আত্মার স্বরুপ অন্বেষণ প্যারীচাঁদ মিত্রের সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য। উক্ত দ’ুখানা গ্রন্থের পরই তিনি আধ্যাত্মিক রচনায় মনোনিবেশ করেন। ’যৎকিঞ্চিৎ’ ’অভেদী ও ’ আধ্যাত্মিকতা’ প্যারীচাঁদের এ-সব আধ্যাত্মিকমূলক উপন্যাসগুলো তাঁর ব্যক্তি-জীবনের আধ্যাত্মিক চেতনার গভীরে উত্তরোত্তর উৎক্রমণের কাহিনি।
এবার অধ্যাত্ম বিষয়ক রচনাগুলো সম্পর্কে আলোচনা করা যেতে পারে।–
গীতাঙ্কুরঃ ৩২টি গানের গ্রন্থ। প্রতিটি গানের মধ্যে ঈশ্বরকে নানা গুণে বিভূষিত করা হয়েছে। ঈশ্বরের নানা বৈশিষ্ট্যে মুগ্ধ হয়ে ভক্তদেরকে ঈশ্বরমুখী হবার প্রেরণা দেয়া হয়েছে। মূলত লেখক এখানে ঈশ্বর ভাবনায় মগ্ন। ”উচ্চাঙ্গ সঙ্গীত সাধনার মধ্য দিয়ে আধ্যাত্মিক উন্নয়ন প্যারীচাঁদের অভীষ্ট”।
গানের মধ্যে লেখক আপন আত্মার স্বরূপ ও ঈশ্বরের স্বরূপ শক্তির পরিচয় দিয়েছেন। তিনি ঈশ্বরকে ”অমূল্যধন সারাৎসার পরাৎপর’ বলেছেন। লেখক মনে করেন তিনিই একমাত্র ত্রাণকর্তা আর ব্যক্তি মানুষ মূঢ়মতি । মানুষ এ সংসারের বিভিন্ন বাধা অতিক্রম করতে গিয়ে শুধু পাপের বোঝা বৃদ্ধি করে। তাই মানুষের প্রার্থনা-
ত্রাণ কর পরমেশ্বর , ওহে বিশ্বেশ্বর।
ভবের ভৌতিকভাব ভাবিয়া হই কাতর।
দয়া কর মোর প্রতি, আমি অতি মূঢ়মতি,
করজোড়ে করি স্তুতি , সদা পাপে জরজর।
ভবের খেলাঘরে ভববন্ধনে আবদ্ধ হয়ে মানবমন ঈশ্বরকে খুঁেজ পাবে না। অনুতাপের আগুনে দগ্ধ হয়ে শ্রদ্ধাভক্তি নিয়ে সাধনা করলে মন নির্মল হবে এবং ”অমূল্য রতন’ কে পাওয়া যাবে। ঈশ্বরপ্রাপ্তির ইঙ্গিত-
প্রেমময় পাবে যদি হও প্রেমময়।
ঈশ্বর প্রেমাধার , কর্মজ পাপ ও মনজ পাপ থেকে মুক্ত হয়ে কায়মনে শুদ্ধ হয়ে তাঁর প্রেম কামনা করলে তিনি বিমুখ করেন না ভক্তকে।
গীতাঙ্কুর প্যারীমানস কল্যাণমুখী, ঈশ্বর বিশ্বাসী, ভগবৎ প্রেমে নিমগ্ন। পাপের প্রতি কুপ্রবৃত্তির প্রতি প্রতিশোধ ইচ্ছা, ইহজাগতিক মোহমুক্তির সাধনা, পরহিত ব্রত, আত্মোন্নতি এই সব মহৎ ভাব গানগুলোর মধ্যে সহজ ভাবে প্রকাশিত হয়েছে।
যৎকিঞ্চিত ঃ এটি অভিনব গ্রন্থ। দশ অধ্যায়ে বিভক্ত করে লেখক নানা তত্ত্বকথা প্রচার করেছেন। অধ্যায়ের শিরোনাম রচনা করে প্রথমেই বিষয়বস্তুর পরিচয় দিয়েছেন। অধ্যায়ের প্রথমে কবিতা ও গান সংযোজন করে অভিনবত্ব এনেছেন। বর্ননার মধ্যে রয়েছে নাটকীয় ঢং। জ্ঞান-বিজ্ঞানের দার্শনিক মনোভাবের প্রকাশও রয়েছে। এটি গল্পধর্মী রচনা। ভাষা ক্ষণে ক্ষণে কাব্যিক দ্যোতনা পেয়েছে। এখানে চরিত্রের সমাবেশ, বর্ণনার ঢং, তত্ত্বকথার তাত্ত্বিক পরিবেশকে গুরূগম্ভীর না করে আলোচনা করেছেন সরস ও মনোমুগ্ধর।
১. কথ্য রীতির প্রবর্তন/‘আলালী’ ভাষা
বড় কৃতিত্ব হলো আলালী ভাষা। সে সময়ে বিদ্যাসাগর বা বঙ্কিমচন্দ্রের সাধু ভাষার আতিশয্যের ছিল, সাধারণ মানুষের মুখের কথায় সাহিত্যরচনা ছিল না। তিনি সাধারণ মানুষের মুখের ভাষাকে সাহিত্যে স্থান দেন।
লেখকের শ্রেষ্ঠ কাজ ‘আলালে ঘরের দুলাল’ উপন্যাসে তিনি চলতি ও তৎসম শব্দের এক চমৎকার মিশ্রণ ঘটান, যা বাংলা গদ্যকে জড়তামুক্ত করেছিল।
২. বাস্তব সমাজচিত্রের চিত্রায়ণ।
কল্পনাপ্রসূত কাহিনি নয়, বাস্তব সমাজকে বেশি গুরুত্ব দিয়েছেন। উনিশ শতকের কলকাতার সমাজব্যবস্থা, পারিবারিক সংঘাত এবং মানুষের চারিত্রিক স্খলন প্যারিচাঁদ মিত্র প্রত্যক্ষভাবে যা পর্যবেক্ষণ করেছিলেন এবং তা নিপুণভাবে ফুটিয়ে তুলেছিলেন।
৩. নীতিশিক্ষা ও সংস্কারমূলক দৃষ্টিভঙ্গি
প্যারীচাঁদ মিত্র সাহিত্য রচনায় হাত দিয়েছেন সামাজিক-ও আধ্যাত্মিক উন্নতি সাধনের উদ্দেশ্য নিয়ে”। তাঁর সাহিত্য কেবল বিনোদনের জন্য ছিল না, বরং তার পেছনে থাকতো গভীর সমাজ সংস্কারের লক্ষ্য। আধ্যাত্মিকচেতনার প্রকাশ ও প্রচার।
অভিভাকহীন যুবকদের বিপথগামিতা রোধ। তাদের উচ্ছৃঙ্খলাকে প্রত্যক্ষভাবে তুলে আনা ও সমাধানের পথ দেখানো।
মদ ও জুয়ার কুফল সম্পর্কে সচেতনতা।
নারীশিক্ষার প্রয়োজনীয়তা (যেমন তাঁর ‘রামরঞ্জিকা’ গ্রন্থ)।
৪. হাস্যরস ও বিদ্রুপ (Satire)
প্যারীচাঁদ মিত্র ব্যঙ্গ-বিদ্রুপের মাধ্যমে সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরতেন। তবে তাঁর এই বিদ্রুপ কেবল উপহাসের জন্য ছিল না, বরং তা ছিল সংশোধনের উদ্দেশ্যে। চরিত্রগুলোর কথো
৫. প্রথম সার্থক উপন্যাসের ভিত্তি স্থাপন
প্যারীচাঁদ মিত্রর আলালের ঘরের দুলাল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। প্রথম উপন্যাস হলেও সার্থকতার বিচারে সফলতা কম। বঙ্কিমচন্দ্রের ‘দুর্গেশনন্দিনী’-কে প্রথম পূর্ণাঙ্গ আধুনিক উপন্যাস বলা হয়, কিন্তু প্যারীচাঁদ মিত্রের ‘আলালে ঘরের দুলাল’ উপন্যাসের কাঠামো তৈরি করে দিয়েছিল। তিনি দেখিয়েছিলেন যে দৈনন্দিন জীবন নিয়েও সার্থক আখ্যান তৈরি সম্ভব।
প্রধান কর্মসমূহ একনজরে
| গ্রন্থ | ধরন | বৈশিষ্ট্য |
| আলালে ঘরের দুলাল | উপন্যাস | বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের খসড়া ও কথ্য ভাষার সফল প্রয়োগ। |
| মদ খাওয়া বড় দায়, জাত রাখার কি উপায় | সামাজিক নকশা | ব্যঙ্গাত্মক ভঙ্গিতে সামাজিক ব্যাধির চিত্রায়ন। |
| রামরঞ্জিকা | প্রবন্ধ/শিক্ষা | নারী সমাজকে শিক্ষিত ও নীতিবান করার উদ্দেশ্যে রচিত। |
| কৃষি পাঠ | বিজ্ঞানভিত্তিক | বাংলার সাধারণ কৃষকদের জন্য সহজ ভাষায় কৃষি বিষয়ক নির্দেশনা। |
প্যারীচাঁদ মিত্র (ছদ্মনাম: টেকচাঁদ ঠাকুর) মূলত বাংলা গদ্যকে পণ্ডিতদের বন্দিশালা থেকে মুক্ত করে সাধারণ মানুষের ঘরের আঙিনায় নিয়ে এসেছিলেন।
আলালের ঘরের দুলাল উপন্যাসের পরিচিতি:
১৮৫৮ সালে প্রকাশিত প্যারীচাঁদ মিত্রের (ছদ্মনাম: টেকচাঁদ ঠাকুর) ‘আলালে ঘরের দুলাল’ বাংলা সাহিত্যের ইতিহাসে একটি মাইলফলক। একে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের “ভিত্তিপ্রস্তর” বলা হয়।
📖 বই পরিচিতি: আলালের ঘরের দুলাল
লেখক: প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)
প্রকাশকাল: ১৮৫৮
প্রধান চরিত্র: মতিলাল, ঠকচাচা, বেণী বাবু, রামলাল।
১. কাহিনি সংক্ষেপ
উপন্যাসটির কাহিনি আবর্তিত হয়েছে বৈদ্যবাটির এক ধনী জমিদার পরিবারের বখে যাওয়া সন্তান মতিলালকে কেন্দ্র করে। অতি আদরে বাঁদর শ্রেণির সন্তানদের অধঃপতন , তার কারণে পারিবারিক বিপর্যয় ইত্যাদি বিষয়কে কেন্দ্র করেই এ উপন্যাসের বিষয়ভাবনা। অতি আদরে বেড়ে ওঠা মতিলাল কুসংসর্গে পড়ে জুয়া, মদ্যপান ও উচ্ছৃঙ্খলতায় ডুবে যায়। তার এই অধঃপতনের পেছনে বড় ভূমিকা ছিল ধূর্ত ও চাটুকার চরিত্র ঠকচাচার।
পরিবারের খারাপ ছেলের বিপরীতে একজন আদর্শ ছেলের জীবনচিত্র দেখানো হয়েছে। অন্যদিকে মতিলালের ভাই রামলাল ছিল সম্পূর্ণ বিপরীত—শিক্ষিত ও চরিত্রবান। মতিলাল বাবার সম্পত্তি নষ্ট করে যখন নিঃস্ব হয়ে পড়ে, তখন জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে সে নিজের ভুল বুঝতে পারে। শেষ পর্যন্ত অনুশোচনা এবং রামলালের সহযোগিতায় সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে।
২. কথ্য ভাষার প্রচলন – ভাষার জাদু: ‘আলালী ভাষা’
এই বইটির সবচেয়ে বড় শক্তি হলো এর ভাষা। বিদ্যাসাগর ও বঙ্কিমচন্দ্রের প্রভাবে তৎকালীন সময়ে যখন বাংলা সাহিত্য মানেই ছিল সংস্কৃত শব্দবহুল কঠিন ভাষা, তখন প্যারীচাঁদ মিত্র সাধারণ মানুষের কথ্য ভাষা ও চলিত রীতির মিশ্রণে এক নতুন গদ্য তৈরি করেন। একেই বলা হয় ‘আলালী ভাষা’। এটি ছিল অত্যন্ত ঝরঝরে, সহজবোধ্য এবং প্রাণবন্ত।
৩. চরিত্র বিশ্লেষণ/ সমাজবাস্তবতার নিখুঁত চিত্র:
মতিলাল: সমকালীন সময়ের নষ্ট হয়ে যাওয়া তরুণ প্রজন্মের প্রতিনিধি। তার চরিত্রটির মাধ্যমে দেখানো হয়েছে যে অতি আদর বা পারিবারিক শাসন না থাকলে কীভাবে একজন মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দেয়।
ঠকচাচা: বাংলা সাহিত্যের এক অসাধারণ বাস্তব চরিত্র, অন্যতম অমর চরিত্র। তার ধূর্ততা, চতুরতা এবং অদ্ভুত বাচনভঙ্গি (উর্দু-ফারসি মিশ্রিত বাংলা) চরিত্রটিকে কালজয়ী করেছে। ঠকচাচারা চিরকাল থাকে, থাকবে।
বেণী বাবু ও রামলাল: সমাজের দুই শ্রেণির চরিত্র প্রাধান্য পেয়েছে উপন্যাসে। কীভাবে খারাপ হয়, খারাপ ছেলেরা কী কী করে, তার বিপরীতে সমাজের ভালো যারা তারা কী কী করে – লেখক উপন্যাসের মধ্যে পাঠককে তা-ই দেখাতে চেয়েছেন। উপন্যাসের আদর্শবাদী অংশ, যারা সমাজ সংস্কার ও নীতিবোধের কথা বলে- বেণী বাবু ও রামলাল তাদের প্রতিনিধি।
৪. সামাজিক গুরুত্ব
উপন্যাসটি ছিল উনিশ শতকের মধ্যবিত্ত ও উচ্চবিত্ত বাঙালি সমাজের দর্পণ। এখানে যেমন সমাজপতিদের ভণ্ডামি দেখানো হয়েছে, তেমনি দেখানো হয়েছে সে সময়ের শিক্ষা ও পারিবারিক অবক্ষয়। এটি মূলত একটি নীতিশিক্ষামূলক (Didactic) উপন্যাস, যেখানে ‘পাপের পরিণাম ও পুণ্যের জয়’ দেখানো হয়েছে।
৫. সবল ও দুর্বল দিক
সবল দিক: সমকালীন সমাজের বাস্তব চিত্রায়ণ এবং বাংলা গদ্যকে সাধারণ মানুষের নাগালে নিয়ে আসা। এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো লেখকদের জন্য পথ প্রশস্ত করেছিল। বাংলা সাহিত্যের ইতিহাসে কথ্যরীতির প্রবর্তক হিসেবে গ্রন্থটির অবদান অনস্বীকার্য।
দুর্বল দিক: আধুনিক উপন্যাসের তুলনায় এর গঠন বিন্যাস কিছুটা শিথিল। কাহিনির চেয়ে অনেক ক্ষেত্রে নীতিবাক্য প্রদানের ঝোঁক বেশি দেখা যায়।
‘আলালে ঘরের দুলাল’ কেবল একটি গল্পের বই নয়, এটি বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিকায়নের দলিল। যারা বাংলা সাহিত্যের বিবর্তন বুঝতে চান এবং পুরনো কলকাতার সামাজিক প্রেক্ষাপট জানতে চান, তাদের জন্য এটি অবশ্যই পাঠ্য।
প্যারীচাঁদ মিত্রের জীবনের শেষ অধ্যায় ছিল সম্পূর্ণ আধ্যাত্মিকতা ও দর্শন কেন্দ্রিক। জীবনের প্রথমার্ধে তিনি যেমন সমাজ সংস্কার ও লৌকিক শিক্ষায় মগ্ন ছিলেন, শেষার্ধে তিনি ততটাই পরলৌকিক ও আত্মিক সাধনায় নিমগ্ন হন। তাঁর এই আধ্যাত্মিক বিবর্তন বাংলা সাহিত্যে এক নতুন ধারার জন্ম দেয়।
১. থিওসফি বা ব্রহ্মবিদ্যার প্রভাব
প্যারীচাঁদ মিত্র ছিলেন ভারতে থিওসফিক্যাল সোসাইটির (Theosophical Society) অন্যতম অগ্রদূত। তিনি মাদাম ব্লাভাটস্কি এবং কর্নেল অলকটের আদর্শে অনুপ্রাণিত হন। তাঁর আধ্যাত্মিকতা কেবল কোনো নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না, বরং তা ছিল বিশ্বজনীন সত্য এবং আত্মার অবিনশ্বরতা খোঁজার এক নিরন্তর প্রচেষ্টা।
২. প্রেততত্ত্ব ও পরলোকতত্ত্ব (Spiritualism)
১৮৬০ সালে তাঁর প্রিয়তমা পত্নীর বিয়োগের পর প্যারীচাঁদ মানসিকভাবে ভেঙে পড়েন এবং পরলোকতত্ত্বের প্রতি গভীরভাবে ঝুঁকে পড়েন। তিনি বিশ্বাস করতেন যে মৃত্যুর পরও আত্মার অস্তিত্ব থাকে এবং উপযুক্ত সাধনার মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব।
তিনি কলকাতায় ‘স্পিরিচুয়ালিস্ট সোসাইটি’ গঠন করেন।
তাঁর গবেষণার মূল বিষয় ছিল মৃত্যুর পর আত্মার গতি এবং জন্মান্তরবাদ।
৩. আধ্যাত্মিক সাহিত্য সৃষ্টি
তাঁর আধ্যাত্মিক চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থে। এই বইগুলোতে তিনি জীবনের পরম সত্য এবং ঈশ্বর লাভের পথ নিয়ে আলোচনা করেছেন:
অধ্যাত্মিকা (১৮৮০): এটি তাঁর শ্রেষ্ঠ আধ্যাত্মিক রচনা। এখানে তিনি রূপক ও কাহিনীর মাধ্যমে আত্মার উন্নতি ও ঈশ্বরানুরাগের কথা বলেছেন।
তত্ত্বজ্ঞান: আত্মতত্ত্ব ও ব্রহ্মজ্ঞান নিয়ে তাঁর দার্শনিক চিন্তার ফসল।
প্রাণতত্ত্ব: জীবনের গূঢ় রহস্য এবং প্রাণের স্বরূপ বিশ্লেষণের চেষ্টা।
৪. যোগসাধনা ও চারিত্রিক নির্মলতা
প্যারীচাঁদ বিশ্বাস করতেন, চিত্তশুদ্ধি বা মনের পবিত্রতা ছাড়া ঈশ্বর লাভ অসম্ভব। তিনি নিজে অত্যন্ত মিতাহারী এবং সংযমী জীবন যাপন করতেন। তাঁর মতে, ভক্তি এবং যোগসাধনার সমন্বয়েই একজন মানুষ ‘পরম পুরুষে’র সান্নিধ্য পেতে পারে।
৫. যুক্তিবাদী আধ্যাত্মিকতা
প্যারীচাঁদ মিত্রের সাধনা অন্ধবিশ্বাসের ওপর ভিত্তি করে ছিল না। তিনি পশ্চিমা বিজ্ঞান এবং প্রাচ্যের দর্শন—এই দুইয়ের মেলবন্ধন ঘটাতে চেয়েছিলেন। তিনি মনে করতেন, বিজ্ঞানের যেমন নিয়ম আছে, আধ্যাত্মিক জগতেরও তেমন নির্দিষ্ট নিয়ম বা ‘Law’ আছে।
এক নজরে তাঁর আধ্যাত্মিক বিবর্তন
| পর্যায় | বৈশিষ্ট্য |
| আদি পর্যায় | সমাজ সংস্কার, শিক্ষা ও লৌকিক জ্ঞান অর্জন। |
| মধ্য পর্যায় | থিওসফি ও পরলোকতত্ত্বের প্রতি আকর্ষণ। |
| শেষ পর্যায় | সম্পূর্ণ যোগসাধনা, গ্রন্থ রচনা ও আত্মিক শান্তি অন্বেষণ। |
প্যারীচাঁদ মিত্রের এই আধ্যাত্মিক রূপটি তাঁকে কেবল একজন লেখক হিসেবে নয়, বরং একজন দার্শনিক ও সাধক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর ‘আলালে ঘরের দুলাল’-এর রচয়িতা আর ‘অধ্যাত্মিকা’-র রচয়িতা যেন একই মানুষের দুটি ভিন্ন রূপ—একটি মাটির পৃথিবীর কথা বলে, অন্যটি মহাকাশের অসীমের কথা।
