আমাদের সম্পর্কে – খোলা পাতা
বাংলা সাহিত্য ও শিক্ষামূলক কনটেন্টের একটি নির্ভরযোগ্য ভান্ডার

কে আমি
আমি অখতার হোসেন – বাংলা সাহিত্য, শিক্ষা ও সৃজনশীল লেখালেখির একজন অনুরাগী।
এই ওয়েবসাইট “খোলা পাতা” শিক্ষার্থী, গবেষক ও সাহিত্যপ্রেমীদের জন্য তৈরি।
আমি অখতার হোসেন – সাহিত্যপ্রেমী ও শিক্ষক। বহু বছর ধরে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা, পড়ানো এবং লেখালেখির অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইট তৈরি করেছি। এর উদ্দেশ্য একটাই – বাংলা ভাষাভাষী শিক্ষার্থী ও সাহিত্যপ্রেমীদের জন্য একটি নির্ভরযোগ্য রিসোর্স সেন্টার তৈরি করা।
বাংলা সাহিত্য আমাদের সংস্কৃতির শেকড়। এর প্রতিটি ধারা আমাদের চিন্তা, অনুভূতি ও জীবনবোধকে নতুনভাবে আবিষ্কার করতে শেখায়। এই বিশ্বাস থেকেই জন্ম খোলা পাতা-র।
আমাদের উদ্দেশ্য
বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সব সময় সাহিত্যের সকল ধারার নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়ে। রেফারেন্স বইয়ের অভাব, গ্রন্থাগারের অপ্রতুলতাসহ নানা প্রতিকূলতা অতিক্রম করে শিক্ষককে শ্রেণিপাঠদানের উপযোগী শিখন-পরিকল্পনা করতে হয়। শিক্ষার্থীরা বেশিরভাগ প্রান্তিক অঞ্চলের, আর্থ-সামাজিক প্রেক্ষাপটে তাদের পক্ষে সময়মতো শ্রেণিকক্ষে উপস্থিত হতেই হিসসিম খেতে হয়। তাছাড়া, মফস্বল থেকে আসা শিক্ষার্থীদের পক্ষে পাঠ্যবই ও রেফারেন্স বই সংগ্রহ করা হয়ে ওঠে না। এই সব কথা চিন্তা করেই আমাদের যাত্রা শুরু —
১. বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক সহজেই তাঁর প্রয়োজনীয় তথ্য পাবেন
২. শিক্ষার্থীরা সহজেই পড়া ও পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে
৩. সাহিত্যানুরাগী পাঠক তার আত্মার খোরাক পাবে
৪. কর্মজীবনে প্রবেশের জন্য প্রস্তুতিমূলক/প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় তথ্য পাবে
খোলা পাতা শিক্ষামূলক ব্লগটি মূলত তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে:
১. সাহিত্যচর্চার সহজীকরণ
বাংলা সাহিত্যের ইতিহাস, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, নাটক – সব ক্ষেত্রেই রয়েছে বিশাল ভাণ্ডার। তবে শিক্ষার্থীরা প্রায়ই বিভ্রান্ত হন কোথা থেকে শুরু করবেন। এই ওয়েবসাইটে জটিল বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করা হয়।
২. পরীক্ষাভিত্তিক সাজেশন ও নোটস
অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক সাজেশন ও গুরুত্বপূর্ণ নোটস এখানে প্রকাশিত হয়। তবে এগুলো প্রশ্নপত্রের হুবহু কপি নয়; বরং পাঠ্যসূচি ও পূর্ববর্তী প্রবণতার আলোকে তৈরি।
৩. সৃজনশীল লেখালেখি ও স্মৃতিচারণ
শুধু একাডেমিক বিষয় নয়, এখানে পাওয়া যাবে ব্যক্তিগত স্মৃতিচারণ, ভ্রমণকাহিনি, ছোটগল্প ও সমসাময়িক সামাজিক প্রবন্ধও।
পাঠকদের জন্য বার্তা
“খোলা পাতা “ শুধুমাত্র একটি ওয়েবসাইট নয়; এটি সাহিত্যপ্রেমী ও শিক্ষার্থীদের জন্য একটি উন্মুক্ত মঞ্চ। আপনারা মতামত, পরামর্শ ও নিজের লেখা শেয়ার করতে পারেন। একসাথে আমরা বাংলা সাহিত্যের জগৎকে আরও বিস্তৃত করবো।”
খোলা পাতার লক্ষ্য
আমাদের লক্ষ্য শুধু শিক্ষার্থীদের প্রস্তুতি সহজ করা নয়, বরং পাঠকদের সাহিত্যবোধ সমৃদ্ধ করা। বাংলা সাহিত্যের প্রতিটি ধারা, লেখক ও রচনার অন্তর্নিহিত দর্শন তুলে ধরা আমাদের কাজ।
ভবিষ্যৎ পরিকল্পনা
- বই রিভিউ প্রকাশ
- সাহিত্য ইভেন্ট কাভারেজ
- পাঠকদের লেখা প্রকাশের সুযোগ করে দেওয়ার জন্য বিভাগ চালু করা
- সাহিত্যকেন্দ্রিক ওয়েব সেমিনার ও কর্মশালার আয়োজন
- যদি কেউ ব্লগ সম্পর্কে জানতে ইচ্ছুক হয়.. 👉 এখানে 👈
উপসংহার
আমার দীর্ঘ ৩০ বছরের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্লগটিকে সাজানোর চেষ্টা করা হয়েছে। আমার শিক্ষাজীবন ও কর্মজীবন দেশের প্রান্তিক অঞ্চলেই কেটেছে। নিম্ন-মধ্যবিত্ত , বিত্তহীন, ভূমিহীন কৃষকের সন্তানদের নিয়েই আমার শিক্ষকতা জীবন কেটেছে। আমি জানি, তারা কতখানি সংগ্রাম করে শিক্ষাজীবন অতিবাহিত করে। আর্থ-সামাজিক প্রেক্ষাপটে তাদের জন্য নিয়মিত ক্লাস করা, বই ক্রয় করা, লাইব্রেরি ওয়ার্ক করা সম্ভব হয়ে ওঠে না। তাছাড়া বাংলা বিষয়ের সাথে অন্য বিষয়ে ব্যাপক পার্থক্য রয়েছে। এ পার্থক্য বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষার্থী ছাড়া অন্যরাও বোঝে। বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষার্থী ও শিক্ষকদের কথা মাথায় রেখেই আমাদের এ প্রচেষ্টা।

Md. Akhter Hossain
“হায়রে মানব হৃদয় তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে পথপ্রান্তে ফেলে যেতে হয়,
তাই রেখে দিলাম
শিক্ষকতা জীবনের সকল সঞ্চয়
” বলাকা কাব্য,
রবীন্দ্রনাথ ঠাকুর
Contact us
Follow us