বাংলা অনার্স প্রথম বর্ষ – বাংলা কবিতা-১ : অগ্নিবীণা, সাম্যবাদী রূপসী বাংলা ও নক্সী কাঁথার মাঠ
বাংলা কবিতা-১- অগ্নিবীণা: কাজী নজরুল ইসলাম
- ‘অগ্নিবীণা’ কাব্য কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯২২ সালে। - ‘বিদ্রোহী’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: ‘মোসলেম ভারত’ পত্রিকায়। - ‘বিদ্রোহী’ কবিতায় কবি কার ‘কঠোর কুঠার’ বলে নিজেকে দাবি করেছেন?
উত্তর: পরশুরামের। - আতাতুর্কী শব্দের অর্থ কী?
উত্তর: তুর্কি জাতির পিতা। - ‘অগ্নিবীণা’ কাব্য থেকে ইসলামি ঐতিহ্যভিত্তিক দুটো কবিতার নাম লেখ।
উত্তর: ‘শাত-ইল-আরব’ ও ‘কোরবানী’। - ‘বিদ্রোহী’ কবিতায় মহাপ্রলয়ের নটরাজ কে?
উত্তর: নৃত্যকলার উদ্ভাবক মহাদেব বা শিব। - ‘অগ্নিবীণা’ কাব্যটি কবি কাকে উৎসর্গ করেছিলেন?
উত্তর: ভাঙা বাঙলার রাঙা যুগের আদি পুরোহিত সাগ্নিক বীর শ্রী বারীন্দ্রকুমার ঘোষকে। - ‘প্রলয়োল্লাস’ কবিতায় দিগম্বরের জটায় কে লুটিয়ে পড়ে?
উত্তর: শিশু চাঁদের কর। - মর্সিয়া শব্দের অর্থ কী?
উত্তর: মৃত্যু উপলক্ষ্যে রচিত শোকসূচক গান/কবিতা/গাথা। - ভারতীয় পুরাণে ‘মহাকাল’ ও ‘রুদ্র’ কার নামান্তর?
উত্তর: শিবের। - ‘ধুমকেতু’ কাকে বিষঘুম নিক্ষেপ করে?
উত্তর: ভগবান অভিমন্যুকে। - ‘খেয়া-পারের তরণী’ কবিতায় ‘জান্নাত’ হতে রাশ রাশ ফুল ফেলে কারা?
উত্তর: হুরিরা। - দুলদুল কী?
উত্তর: ইমাম হোসেন (রা)-এর ঘোড়ার নাম। - ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম কী?
উত্তর: প্রলয়োল্লাস।
https://www.youtube.com/watch?v=iMcu9crLuS
বাংলা কবিতা-১
- ‘খেয়া-পারের তরণী’ কবিতায় শেষ পর্যন্ত কারা খেয়া পার হয়?
উত্তর: পুণ্যপথের যাত্রী নিষ্পাপ পবিত্র দিলের অধিকারীরা। - ‘শাত-ইল-আরব’ কবিতায় ব্যবহৃত ‘ফোরাত’ নদীর অপর নাম কী?
উত্তর: ইউফ্রেটিস। - সত্যাগ্রহ কী?
উত্তর: সত্যের প্রতি আগ্রহ বা ন্যায়ত ও ধর্মত অধিকার রক্ষা করার দৃঢ় সংকল্প। - ‘বিদ্রোহী’ কবিতায় বিদ্রোহী কার হাতের বাঁশরি?
উত্তর: কবি অর্ফিয়াসের ও শ্যামের বাঁশরি। - ‘শাত-ইল-আরব’ কী?
উত্তর: আরব দেশের একটি নদীর নাম। - ‘খেয়া-পারের তরণী’ কবিতায় কান্ডারি কে?
উত্তর: হযরত মুহাম্মদ (স.)। - কামাল পাশা কোন দেশের অধিবাসী?
উত্তর: নব্য তুরস্কের। - বিদ্রোহী ভৃগু কী করেছিলেন?
উত্তর: ঘুমন্ত বিষ্ণুর বুকে পদাঘাত করেছিলেন।
বাংলা কবিতা-১—সাম্যবাদী কাব্য
- কাজী নজরুল ইসলামের জন্ম ও মৃত্যু কত সালে?
উত্তর: জন্ম ২৪ মে ১৮৯৯, মৃত্যু ২৯ আগস্ট ১৯৭৬। - ‘সাম্যবাদী’ কাব্য কত সালে প্রকাশিত?
উত্তর: ১৯২৫ সালে (ডিসেম্বর)। - ‘কুলি-মজুর’ কোন শ্রেণির কবিতা?
উত্তর: সাম্যবাদী কবিতা। - ‘পাপ’ কবিতায় কবি জগতের পাপী-তাপীকে কী সম্বোধন করেছেন?
উত্তর: ভাইবোন। - ‘মানুষ’ কবিতায় উচ্চারিত মহামানবদের নাম লেখ।
উত্তর: আদম (আ.), দাউদ (আ.), ঈসা (আ.), মুসা (আ.), মুহাম্মদ (স.), কৃষ্ণ, বুদ্ধ, নানক, কবীর, জনক, বলরাম প্রমুখ। - কাজী নজরুল ইসলামের সাম্যবাদের প্রধান ভিত্তি কী?
উত্তর: মানবতা। - ‘ঈশ্বর’ কবিতায় সিন্ধুকূলে রত্ন বেচাকেনা করে কারা?
উত্তর: বণিক (বেনে)। - ‘সাম্যবাদী’ কবিতায় তাজা ফুল ফোটে কোথায়?
উত্তর: পথে।
বাংলা কবিতা-১
- “অন্যেরে যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব।” – কোন কবিতা থেকে নেওয়া?
উত্তর: ‘নারী’ কবিতা থেকে। - তাজমহলের অন্তরে মমতাজ, বাহিরে কে?
উত্তর: শাহজাহান। - সাঁওতাল, ভীল, গারো জাতির উল্লেখ কোন কবিতায় আছে?
উত্তর: ‘সাম্যবাদী’। - ‘মানুষ’ কবিতায় ‘ক্ষুধার ঠাকুর’ কাকে বলা হয়েছে?
উত্তর: মানুষ তথা ভিখারিকে। - ‘সাম্যবাদী’ কবিতার শেষ চরণ কী?
উত্তর: “মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির-কাবা নাই।” - ‘বারাঙ্গনা’ কবিতায় মহাবীর দ্রোণ কে?
উত্তর: ঘৃতাচীপুত্র। - ‘নারী’ কবিতার ছন্দ কী?
উত্তর: মাত্রাবৃত ছন্দ (ছয় মাত্রা)। - ‘মানুষ’ কবিতায় সাতদিন ক্ষুধার্ত কে?
উত্তর: মুসাফির। - ‘মানুষ’ কবিতা থেকে দুজন মহামানবের নাম লেখ।
উত্তর: হযরত মুহাম্মদ (স.) ও হরিশচন্দ্র। - “এ দুনিয়া পাপশালা…” চরণটি কোন কবিতা থেকে?
উত্তর: ‘পাপ’ কবিতা থেকে। - নজরুল বারাঙ্গনাদের কী সম্বোধন করেছেন?
উত্তর: মা। - ‘মুক্তি’ কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায়। - ‘নারী’ কবিতায় জয়গান কাদের?
উত্তর: পুরুষ ও নারী উভয়ের। - “জগতের যত পবিত্র গ্রন্থ…” – কোন কবিতা থেকে?
উত্তর: ‘মানুষ’।
- সাম্যবাদী কাব্যের কবিতার সংখ্যা কত?
উত্তর: ১১টি। - ‘বারাঙ্গনা’ কবিতায় বিশ্বের অধিবাসীর সংখ্যা কত বলা হয়েছে?
উত্তর: দেড়শ কোটি। - সাম্যবাদী কাব্যের কোন কবিতায় কবি নিজ নাম ব্যবহার করেছেন?
উত্তর: ‘পাপ’ কবিতায়। - নজরুলের মতে পুরুষের শক্তি, সাহস ও প্রেরণার উৎস কী?
উত্তর: নারী। - ‘ভীরু’ কবিতায় স্তবক সংখ্যা কত?
উত্তর: নয়টি। - “সকল কালের, সকল দেশের…” – কোন কবিতা থেকে?
উত্তর: ‘কুলি-মজুর’।
বাংলা কবিতা-১ — রূপসী বাংলা -জীবনানন্দ দাশ
- ‘রূপসী বাংলা’ কাব্য কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৫৭ সালে। - বাংলার সবুজ ডাঙ্গা ভরে আছে কিসে?
উত্তর: মধুকুপী ঘাসে। - ‘রূপসী বাংলা’ কথাটি কোন কবিতায় আছে?
উত্তর: ‘তোমার বুকের থেকে’। - ‘সেই দিন এই মাঠ’ কবিতায় কোন কোন সভ্যতার উল্লেখ আছে?
উত্তর: এশিরিয়া ও বেবিলন। - বেহুলা কোন নদীতে ভাসিয়েছিল ভেলা?
উত্তর: গাঙুড় নদীতে। - ‘রূপসী বাংলা’ কাব্যের দুটো নদীর নাম লেখ।
উত্তর: ধানসিঁড়ি ও ধলেশ্বরী। - ‘আবার আসিব ফিরে’ কবিতায় সন্ধ্যার বাতাসে কী ওড়ে?
উত্তর: সুদর্শন পোকা। - ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় বিশালাক্ষী বর দেন কাকে?
উত্তর: শঙ্খমালা। - ইন্দ্রের সভায় ছিন্ন খঞ্জনার মতো কে নেচেছিল?
উত্তর: বেহুলা। - শালিকের ডানার রং কী ছিল?
উত্তর: খয়েরি।
বাংলা কবিতা-১
- ‘এখানে ঘুঘুর ডাকে’ কবিতায় কোন পৌরাণিক নারীর উল্লেখ আছে?
উত্তর: শ্রীরাধিকা (রাই)। - বেহুলা বাংলার রূপ কোথায় দেখেছিল?
উত্তর: গাঙুড়ের জলে ভেলায় ভেসে কৃষ্ণাদ্বাদশীর জ্যোৎস্নায়। - ধানসিঁড়ি কী?
উত্তর: ঝালকাঠি জেলার রাজাপুর অঞ্চলের নদী। - ‘সেই দিন এই মাঠ’ কবিতায় কোন ফুল শিশিরের জলে ভিজবে না?
উত্তর: চালতাফুল। - কবি ভোরের কাক হয়ে কোথায় ফিরে আসতে চান?
উত্তর: বাংলায়, কার্তিকের নবান্নের দেশে। - ‘বাতাসে ধানের শব্দ’ কবিতায় কোন ফুল ঝরে পড়ে?
উত্তর: সজনে ফুল।
বাংলা কবিতা-১
- ‘একদিন যদি আমি’ কবিতায় নাটাফল কে নিয়ে যায়?
উত্তর: আনারসী শাড়ির আঁচলে। - ‘বাংলার মুখ আমি’ কবিতায় কবি কেন পৃথিবীর রূপ খুঁজতে চান না?
উত্তর: কারণ তিনি বাংলার মুখ দেখেছেন। - ‘চলে যাবো’ কবিতায় কবি কোথায় যেতে চান?
উত্তর: স্বকনো পাতা-ছাওয়া ঘাসে, জামরুল-হিজলের বনে। - “চাল খোয়া স্নিগ্ধ হাত…” – এখানে কাকে বলা হয়েছে?
উত্তর: বাঙালি নারীকে। - “এ পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ” – কোন স্থান?
উত্তর: নীল বাংলা।
বাংলা কবিতা-১ নক্সী কাঁথার মাঠ-জসীম উদদীন
- ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যে উল্লিখিত বিলের নাম কী?
উত্তর: জলীর বিল। - ‘নক্সী কাঁথার মাঠ’ কোন জাতীয় রচনা?
উত্তর: কাহিনিকাব্য। - নক্সী কাঁথায় সাজুর আঁকা ছবিগুলো কী কী?
উত্তর: বিয়ের বাসর, রূপার বাড়ি, নিজের কবর, ওপার বিদায় ইত্যাদি। - নৈলা গান কী?
উত্তর: অনাবৃষ্টির সময় চাষিরা বৃষ্টি নামানোর আশায় যে গান করে। - ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যে হলদে পাখির ছা কে?
উত্তর: সাজু। - “লক্ষ্মীরে দেই বউ বানায়ে…” – উক্তিটি কার?
উত্তর: ঘটক দুখাইয়ের।
বাংলা কবিতা-১
- ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যের ইংরেজি অনুবাদ কে করেছেন?
উত্তর: মিসেস মিলফোর্ড। - রূপার মা রূপার বিয়েতে কত পণ দিয়েছিল?
উত্তর: ৫০ টাকা। - রূপাইয়ের মা কবে মারা যায়?
উত্তর: আষাঢ় মাসে। - সাজু ও রূপার বিয়ের ঘটক কে?
উত্তর: দুখাই মিঞা। - ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যের ইংরেজি নাম কী?
উত্তর: The Field of the Embroidered Quilt। - রূপাইয়ের চাচা কে?
উত্তর: অছিমদ্দি।
বাংলা কবিতা-১
- জসীমউদ্দীনের ছদ্মনাম কী?
উত্তর: তুজাস্বর আলী। - ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যের ভূমিকা কে লিখেছেন?
উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুর। - মহররমের জারি কোন অধ্যায়ে যুক্ত আছে?
উত্তর: ১১তম অধ্যায়ে। - জসীমউদ্দীন কখন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পান?
উত্তর: ১৯৭৮ সালে। - সাজু কেন গ্রামে এসেছিল?
উত্তর: বদনা বিয়ের গান গাইতে (বৃষ্টি নামাতে)। - ‘বদনা বিয়েতে’ কয়জন মেয়ে অংশ নেয়?
উত্তর: পাঁচজন। - গাঁয়ের সবাই সাজুকে কেমন মেয়ে বলে?
উত্তর: লক্ষ্মী মেয়ে।
বাংলা কবিতা-১
- বাংলা কবিতা-১
- জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর: রাখালী। - কবি কর্ণফুলিকে কী উজাড় করেছিলেন?
উত্তর: অশ্রু। - সাজুর আসল নাম কী?
উত্তর: সোনা। - “চন্দনের বিন্দু বিন্দু…” – কোন গানের পঙক্তি?
উত্তর: মুর্শিদি গানের। - “ছেলে নয় ও, পাগাল লোহা যেন” – কারা বলেছে?
উত্তর: রূপাইকে নিয়ে গ্রামের বুড়োরা। - ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যে কোন নীলকুঠির উল্লেখ আছে?
উত্তর: মাসুদপুরের নীলকুঠি। - ছমির লেঠেলের বয়স কত?
উত্তর: আশি বছর। - “জেলে গাঙে মাছ ধরিতে যায়” – কোন গাঙে?
উত্তর: পদ্মা নদীতে। - দুখাই কে?
উত্তর: সাজু ও রূপার বিয়ের ঘটক। - জসীমউদ্দীনের দুটি কাব্যের নাম লেখ।
উত্তর: রাখালী (১৯২৭) ও নক্সী কাঁথার মাঠ (১৯২৯)।
প্রফেসর মো: আখতার হোসেন, বাংলা বিভাগ
ধন্যবাদ স্যার ,,,পড়ৈ শেষ করলাম একবার, আরো কয়েকবার পড়বো মুখস্থ না হওয়া পর্যন্ত 🤍